রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস বাড়ির দেয়াল ভেঙে মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণের ভাণ্ডার গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর শিক্ষকদের অবসর ভাতা পেতে আর দপ্তরে দপ্তরে ঘুরতে হবে না-প্রধানমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন চিতলমারীতে খালেদা জিয়া’র জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আমি জনগণের সেবক হয়ে আপনাদের মাঝে থাকতে চাই-আলি আসগর লবি

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ২১৬ বার পড়া হয়েছে

অরুন দেবনাথ, ডুমুরিয়া( খুলনা) প্রতিনিধি:: খুলনা -৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক সংসদ ও বিসিবির সভাপতি মোহাম্মদ আলি আসগর লবির সাথে ডুমুরিয়া সাংবাদিক কল্যাণ সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ডুমুরিয়া অফিসার্স ক্লাবে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কাজী আবদুল্লাহ। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলি আসগর লবি তার বক্তব্যে বলেন, সাংবাদিকরা জাতির বিবেক, তাদের বস্তনিষ্ঠ লেখনীর মাধ্যমে কোটি কোটি মানুষের উপকার হয়। তিনি আরও বলেন,আমি নির্বাচিত হলে এ অঞ্চলের বৃহত্তর বিল ডাকাতিয়ার সমস্যা সমাধানসহ সাংবাদিকদের কল্যাণে যা যা দরকার তাই করবো। আমি জনগণের সেবক হয়ে আপনাদের মাঝে থাকতে চাই। আমার জীবনে চাওয়া পাওয়ার কিছু নেই,আমি চাই শুধু একটু সম্মান। তিনি সাংবাদিক কল্যাণ সমিতির সদস্যদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। সাংবাদিক এস‌এম মাহবুবুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও উপজেলা আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা শের আলম সান্টু, শেখ মশিউর রহমান লিটন, শেখ ফরহাদ হোসেন, এ্যাডভোকেট মুমিনুর রহমান নয়ন,জিএম তারেক, মাহবুব আলম,মুর্শিদা খানম, সাংবাদিক আবু হেনা মুক্তি, আব্দুল লতিফ মোড়ল,এস রফিকুল ইসলাম, অরুণ দেবনাথ, সুব্রত ফৌজদার, শেখ আব্দুস সালাম,সাব্বির খান ডালিম, সুমন ব্রম্ম সেলিম আবেদ,মাসুম গাজী, গাজী আব্দুল কুদ্দুস,আশরাফুল আলম, শেখ সিরাজুল ইসলাম, সুজিত মল্লিক ও নাসিম গাজী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews