1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
বেনাপোলে ‘নবজাগরন সঞ্চয় ঋনদান সমবায় সমিতির’ ম্যানেজার ২৭ লাখ টাকা নিয়ে পালিয়েছে, আদালতে মামলা ফ্ল্যাট থেকে টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সঞ্চিতার মরদেহ উদ্ধার ইরানের সংবাদ সম্মেলনে ফুটবলের চেয়ে বেশি আলোচনায় রাজনীতি যুদ্ধবিরতির পথে যুক্তরাষ্ট্র-ইরান, বিশ্ব জ্বালানি বাজারে স্বস্তি দল নয়, দেশের জন্য কাজ করুন: সাংবাদিকদের প্রধানমন্ত্রী সায়েদাবাদ-গুলিস্তান-মহাখালী বাসস্ট্যান্ড সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর পাইকগাছায় নদী থেকে শতবর্ষী বৃদ্ধের মরদেহ উদ্ধার দিঘলিয়া উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে অসুস্থ ভ্যান চালককে অনুদান প্রদান কোস্টগার্ডের অভিযানে ভারত থেকে আনা ফেন্সিডিল ও অবৈধ ঔষধ জব্দ ধোবাউড়ায় ৫ বছরের শিশুর মরদেহ উদ্ধার: ধর্ষণের পর হত্যার অভিযোগে চাঞ্চল্য

পাইকগাছায় বিএনপি নেতা রফিকের গণসংযোগ ও ৩১ দফার লিফলেট বিতরণ

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি::পাইকগাছার চাঁদখালী ইউনিয়নে গণসংযোগ, মতবিনিময় ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও খুলনা-৬ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী রফিকুল ইসলাম রফিক।

শুক্রবার (২৪ অক্টোবর) সকালে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে চাঁদখালী বাজারের প্রধান সড়কসহ আশপাশের বিভিন্ন অলিগলিতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। গণসংযোগ শেষে তিনি চাঁদখালী ইউনিয়ন বিএনপির কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

সভায় রফিকুল ইসলাম রফিক বলেন, আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে দীর্ঘ ২৫ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। ছাত্রজীবন থেকেই দলের আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে অংশ নিয়েছি। বিগত ১৭ বছর ধরে ঢাকা ও পাইকগাছা-কয়রায় হাসিনা বিরোধী আন্দোলনে সামনের সারিতে থেকেছি। প্রাকৃতিক দুর্যোগসহ দুঃসময়ে সবসময় এলাকার মানুষের পাশে থেকেছি এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করেছি।

তিনি আরও বলেন, “নির্বাচন এলেই কিছু অরাজনৈতিক লোকের আবির্ভাব ঘটে, যারা দুঃসময়ে জনগণের পাশে থাকে না। তাদের সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে। যারা হাসিনা বিরোধী আন্দোলনে মাঠে-ময়দানে ছিলেন, তাদের পাশে থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে হবে, যাতে তারেক রহমানের নেতৃত্ব আরও শক্তিশালী হয়।

এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আনিসুর রহমান বিশ্বাস, নাজমুল হুদা মিন্টু, শিক্ষক শফিকুল ইসলাম, এডভোকেট জাহিদ আল কাদীর, পিয়ারুল ইসলাম, মফিজুর রহমান, আব্দুর রহিম, আক্তার হোসেন সরদার, ফারুক হোসেন, তেজেন মণ্ডল, শেখ ইদ্রিস, এস.এম. শাহাবুদ্দিন আহমেদ, সাইফুল ইসলাম, সিরাজুল ইসলাম, শহিদুল ইসলাম, শফিকুল ইসলাম ও মিঠুনসহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট