1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
বেনাপোলে ‘নবজাগরন সঞ্চয় ঋনদান সমবায় সমিতির’ ম্যানেজার ২৭ লাখ টাকা নিয়ে পালিয়েছে, আদালতে মামলা ফ্ল্যাট থেকে টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সঞ্চিতার মরদেহ উদ্ধার ইরানের সংবাদ সম্মেলনে ফুটবলের চেয়ে বেশি আলোচনায় রাজনীতি যুদ্ধবিরতির পথে যুক্তরাষ্ট্র-ইরান, বিশ্ব জ্বালানি বাজারে স্বস্তি দল নয়, দেশের জন্য কাজ করুন: সাংবাদিকদের প্রধানমন্ত্রী সায়েদাবাদ-গুলিস্তান-মহাখালী বাসস্ট্যান্ড সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর পাইকগাছায় নদী থেকে শতবর্ষী বৃদ্ধের মরদেহ উদ্ধার দিঘলিয়া উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে অসুস্থ ভ্যান চালককে অনুদান প্রদান কোস্টগার্ডের অভিযানে ভারত থেকে আনা ফেন্সিডিল ও অবৈধ ঔষধ জব্দ ধোবাউড়ায় ৫ বছরের শিশুর মরদেহ উদ্ধার: ধর্ষণের পর হত্যার অভিযোগে চাঞ্চল্য

আওয়ামী লীগ বারবার পালিয়ে যায়-তৃপ্তি

  • প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৩৭৩ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও এমপি মফিকুল হাসান তৃপ্তি বলেছেন, দেশে যখনই ক্রান্তিকাল এসেছে এদেশের একটি পরিবার তখন জেল জুলুমের ভয় না করে মানুষের পাশে দাঁড়িয়েছে। শহীদ জিয়া নিজের জীবন বিপন্ন হবে ভেবেও জীবনের ঝুকি নিয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন অথচ শেখ মুজিব পাকিস্তানি সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করে পালিয়ে গিয়ে ছিলেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ বারবার পালিয়ে যায় আর দেশপ্রেমিক বিএনপি দুর্দিনেও মানুষের পাশে থাকে। তিনি আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেবার জন্য ভোটারদের কাছে অনুরোধ জানান।

তিনি আজ রবিবার যশোরের শার্শার গোগা গ্রামে এক উঠোন বৈঠকে বক্তব্য প্রদানের সময় এ কথা বলেন। তিনি বলেন জামাত ভোটারদের কাছে বেহেস্তের টিকিট বিক্রি করছে। জামাতের পাতানো ফাঁদে পা না দেবার জন্য তিনি আহবান জানান। গোগা ইউনিয়ন বিএনপির সভাপতি সরোয়ার আলম মোল্লা এর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল কুদ্দুস বিশ্বাস, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইমদাদুল হক ইমদা, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক

তাজউদ্দীন আহমদ, বেনাপোল পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক শাহাবুদ্দিন, বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, গোগা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আব্দুল হামিদ, পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমান, গোগা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হযরত আলী মাস্টার, গোগা ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান মফিজুর রহমান ছোট,

উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু, যুব দলের যুগ্ম আহবায়ক মুনতাসিম আজিম সাগর, মৎসজীবি দলের সাধারন সম্পাদক বদিউজ্জামান বদি, স্বেচ্ছাসেবক দলের আব্দুস শহীদ, বাহাদুর ইউনিয়ন বিএনপির নেতা আসাদুজ্জামান আসাদ সহ প্রমুখ নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট