রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস বাড়ির দেয়াল ভেঙে মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণের ভাণ্ডার গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর শিক্ষকদের অবসর ভাতা পেতে আর দপ্তরে দপ্তরে ঘুরতে হবে না-প্রধানমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন চিতলমারীতে খালেদা জিয়া’র জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পাইকগাছায় এসএমবি ব্রিকসের নতুন বছরের কার্যক্রমের উদ্বোধন

  • প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৩২০ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি::পাইকগাছায় দোয়া মাহফিলের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে এসএমবি ব্রিকসের নতুন বছরের কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার কাটাখালী বাজার সংলগ্ন এসএমবি ব্রিকস প্রাঙ্গণে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী এসএম নাজমুল হুদা মিথুন উপস্থিত থেকে নতুন বছরের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে তার ছোট ভাই তাশরিফ আহমেদ রিপন, প্রোপাইটর মা মোছাঃ রানুয়ারা বেগমসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ওয়াজেদ আলী গাজী, দিদার শেখ, রঞ্জু সরদার, মোঃ জুয়েল ফিকার গাজী, মোঃ আওছাফুর গাজী, মোঃ ফারুক শেখ, ময়না শেখসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ভাটার শ্রমিকবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, স্থানীয় শিল্প প্রতিষ্ঠানগুলো শুধু কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে না, বরং এলাকার আর্থসামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা এসএমবি ব্রিকসের ভবিষ্যৎ সাফল্য ও ক্রমোন্নতির জন্য শুভকামনা জানান।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ভাটার ম্যানেজার দেবেন মণ্ডল।
দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ আক্কাস আলী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews