1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
বেনাপোলে ‘নবজাগরন সঞ্চয় ঋনদান সমবায় সমিতির’ ম্যানেজার ২৭ লাখ টাকা নিয়ে পালিয়েছে, আদালতে মামলা ফ্ল্যাট থেকে টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সঞ্চিতার মরদেহ উদ্ধার ইরানের সংবাদ সম্মেলনে ফুটবলের চেয়ে বেশি আলোচনায় রাজনীতি যুদ্ধবিরতির পথে যুক্তরাষ্ট্র-ইরান, বিশ্ব জ্বালানি বাজারে স্বস্তি দল নয়, দেশের জন্য কাজ করুন: সাংবাদিকদের প্রধানমন্ত্রী সায়েদাবাদ-গুলিস্তান-মহাখালী বাসস্ট্যান্ড সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর পাইকগাছায় নদী থেকে শতবর্ষী বৃদ্ধের মরদেহ উদ্ধার দিঘলিয়া উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে অসুস্থ ভ্যান চালককে অনুদান প্রদান কোস্টগার্ডের অভিযানে ভারত থেকে আনা ফেন্সিডিল ও অবৈধ ঔষধ জব্দ ধোবাউড়ায় ৫ বছরের শিশুর মরদেহ উদ্ধার: ধর্ষণের পর হত্যার অভিযোগে চাঞ্চল্য

বেনাপোলে বৌদ্ধদের শ্রেষ্ঠতম ধর্মীয় উৎসব দানোত্তম কঠিন চীবর অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: বেনাপোল ভিক্ষু সংঘের উদ্যোগে ৪র্থ বারের মত তথাগত সম্যক সম্বুদ্বের প্রশংশিত বৌদ্ধদের শ্রেষ্ঠতম ধর্মীয় উৎসব দানোত্তম কঠিন চীবর দানোৎসব স্বপন বড়ুয়া বৌদ্ধ বিহার বেনাপোলে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) সকাল ১১ টার দিকে অনুষ্ঠানের উদ্বোধন করেন ভদন্ত শীল রক্ষিত ভিক্ষু।

যশোর জেলার একমাত্র বৌদ্ধ বিহারের বেনাপোল মঞ্চে সভাপতিত্ব করেন ভদন্ত বোধিমিত্র মহাস্থবির, প্রধান ধর্মদেশক ভারতের কোলকাতার টালিগঞ্জ ম্যুর এভিনিউর বুদ্বি সমিতির ভদন্ত ড.অরুন জ্যোতি মহাথের, মুখ্য আলোচক ভদন্ত মেত্তাবিহারী ভিক্ষু,

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত জেলা পুলিশ সুপার রওনক জাহান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার ভুমি নিয়াজ মাখতুম,

পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মানিক সাহা, বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাখাওয়াত হোসেন, বেনাপোল প্রেসক্লাবের সাধারন সম্পাদক বকুল মাহবুব।

বক্তাগন বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিগত দিনে আমাদের শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন করার জন্য কোন সরকার সহযোগিতা করেননি। ইউনুস সাহেব আমাদেরকে জমি দিয়েছেন এ জন্য বাংলাদেশ বৌদ্ধ সমিতির পক্ষ থেকে তাঁকে অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। বুদ্ধিষ্টরা বৌদ্ধ ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট