রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস বাড়ির দেয়াল ভেঙে মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণের ভাণ্ডার গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর শিক্ষকদের অবসর ভাতা পেতে আর দপ্তরে দপ্তরে ঘুরতে হবে না-প্রধানমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন চিতলমারীতে খালেদা জিয়া’র জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পাইকগাছায় ইউএনও’র মানবিক উদ্যোগে প্রতিবন্ধী পেলো হুইলচেয়ার

  • প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ২৮১ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি::মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। বুধবার (২৯ অক্টোবর) সকালে দুই প্রতিবন্ধী ব্যক্তি সহায়তার আশায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত হন।

ব্যস্ততার মধ্যেও ইউএনও মাহেরা নাজনীন মনোযোগ দিয়ে তাদের সমস্যার কথা শোনেন এবং তাৎক্ষণিকভাবে নিজ উদ্যোগে তাদের জন্য দুইটি হুইলচেয়ার প্রদানের ব্যবস্থা করেন। উপজেলা পরিষদের অর্থায়নে গদাইপুরের রিংকু ও হরিঢালীর অপর এক প্রতিবন্ধীর হাতে দুটি হুইলচেয়ার তুলে দেন তিনি।

এসময়ে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মোঃ শাফিন শোয়েব, উপজেলা পরিষদ সিএ কৃষ্ণপদ মন্ডল সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

এদিকে ইউএনও’র মানবিক এ উদ্যোগে উপস্থিত সকলের মনে গভীর প্রশংসা ও কৃতজ্ঞতা জাগে। স্থানীয়রা জানান, ইউএনও মাহেরা নাজনীন সর্বদা সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে অসহায়, দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের কল্যাণে তার আন্তরিক ভূমিকা ইতোমধ্যে এলাকায় প্রশংসিত হয়েছে।

মানবিক এই উদ্যোগটি পাইকগাছা উপজেলা প্রশাসনের জনগণের কল্যাণে নিবেদিত সেবার এক উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে বলে মনে করছেন এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews