রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস বাড়ির দেয়াল ভেঙে মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণের ভাণ্ডার গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর শিক্ষকদের অবসর ভাতা পেতে আর দপ্তরে দপ্তরে ঘুরতে হবে না-প্রধানমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন চিতলমারীতে খালেদা জিয়া’র জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

খুলনায় অবৈধভাবে নির্মিত ভবন ও স্থাপনাসমূহের অংশবিশেষ অপসারণ

  • প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৩১৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: খুলনা মহানগরীর খালিশপুরস্থ (১২নং ওয়ার্ডের) হাউজিং এস্টেটের ১৬৪নং সড়ক ও সড়ক সংলগ্ন ড্রেনের উন্নয়নকল্পে সড়কের জমির ওপর অবৈধভাবে নির্মিত ভবন ও স্থাপনাসমূহের অংশবিশেষ অপসারণ করা হয়েছে। খুলনা সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কোহিনুর জাহান-এর নেতৃত্বে বুধবার দিনব্যাপী এ অপসারণ কার্যক্রম পরিচালিত হয়।
উল্লেখ্য, ইতোপূর্বে কেসিসি’র পক্ষ থেকে সড়কের ওপর নির্মিত স্থাপনাসমূহ অপসারণের জন্য বলা হলে অধিকাংশ মালিকগণ অবৈধ অংশ নিজ উদ্যোগে অপসারণ করেন। কিন্তু যে সকল মালিকগণ নিজ উদ্যোগে অপসারণ করেননি আজ কেসিসি’র উদ্যোগে তাদের স্থাপনাসমূহের অবৈধ অংশ অপসারণ করা হয়।
এছাড়া অপসারণ কার্যক্রম পরিচালনাকালে হাউজিং এস্টেটের ১৮নং সড়কের ফুটপথের ওপর ফ্রিজসহ অন্যান্য মালামাল রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপরাধে শাম্মী স্টোরের স্বত্বাধিকারী আমিনুল ইসলাম-কে ১ হাজার টাকা এবং ডিপার্টমেন্টাল স্টোর হাটবাজারের স্বত্বাধিকারী ইমরান খান-কে ১ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়।
কেসিসি’র এস্টেট অফিসার গাজী সালাউদ্দিনসহ মেট্রোপলিটন পুলিশের সদস্যগণ অপসারণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews