রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস বাড়ির দেয়াল ভেঙে মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণের ভাণ্ডার গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর শিক্ষকদের অবসর ভাতা পেতে আর দপ্তরে দপ্তরে ঘুরতে হবে না-প্রধানমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন চিতলমারীতে খালেদা জিয়া’র জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ডুমুরিয়ার মধুগ্রামে দোকানঘর ভেঙ্গে দেওয়ার অভিযোগ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

অরুন দেবনাথ, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি :: খুলনার ডুমুরিয়ায় পূর্ব বিরোধের জেরে দোকানঘর ভাঙচুর করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ সময় প্রতিপক্ষের লোকেরা দোকানটি ভেঙে মাটির সাথে মিশিয়ে দেয়ার পাশাপাশি আসবাবপত্র ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে বলে জানা গেছে। (২৯-১০-২৫) বুধবার ডুমুরিয়া উপজেলার মধুগ্রাম সড়কের পাশে নিজ দোকানঘরের ধ্বংস্তূপে দাঁড়িয়ে উপস্থিত সংবাদকর্মীদের কাছে প্রতিপক্ষের বিরুদ্ধে এমন অভিযোগ করেন ভুক্তভোগী মনিরুল ইসলাম গংরা। তিনি উপজেলার মধুগ্রাম গ্রামের মৃত মুনসুর আলী বিশ্বাসের ছেলে। অপর দিকে অভিযুক্ত মৃত আনসার আলীর ছেলে গোলাম সরোয়ার গাজী, নজরুল ইসলাম, নুরুল ইসলাম এদের সাথে পৈত্রিক জমাজমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে । এ নিয়ে এলাকায় কয়েকবার শালিস মিটিং ও হয়েছে তাতেও কোন সমাধান হয়নি গতকাল সকালে দোকান ঘর ভেঙে চুরমার করে দিয়েছে বিষয়টি এলাকায় তিব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ বিষয় অভিযুক্ত গোলাম সরোয়ার গাজীর কাছে কয়েকবার ফোন করার পর ফোন কল রিসিব না করে তার স্ত্রী ফোন কলটি রিসিব করেন তিনি বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন দোকান ঘরের জায়গাটি আমাদের। রুদাঘরা ইউনিয়ন পরিষদের(ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোঃ সিহাব উদ্দিন মোল্লা বলেন, আমাদের ইউনিয়ন পরিষদে অভিযুক্ত ব্যাক্তি একটি লিখিত অভিযোগ করেছিলো কিন্তু তিনি আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিচারের আগেই তিনি নিজ হাতে বিচার করেছে সরোয়ার গংরা। আমি ওদের ধিক্কার জানাই। এনিয়ে থানায় মামলার প্রস্তুতি চলছিল

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews