রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস বাড়ির দেয়াল ভেঙে মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণের ভাণ্ডার গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর শিক্ষকদের অবসর ভাতা পেতে আর দপ্তরে দপ্তরে ঘুরতে হবে না-প্রধানমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন চিতলমারীতে খালেদা জিয়া’র জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাগেরহাটে ‘টেকসই উন্নয়ন অভীষ্ট ও প্রাতিষ্ঠানিক সুশাসন’ শীর্ষক কর্মশালা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৩৩৮ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি: সরকারি কর্মচারী হিসেবে দেশের কল্যাণে আমরা সকলে কাজ করে যাচ্ছি। প্রথাগত কর্মকান্ডের বাইরে থেকে বেরিয়ে এসে কর্মশালার মাধ্যমে প্রাপ্ত ধারণা নিয়ে প্রাতিষ্ঠানিক শুদ্ধাচারসহ দেশের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানান। এছাড়া নিজ নিজ জায়গা থেকে টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে সকলেরই ভূমিকা পালন করতে হবে। ‘টেকসই উন্নয়ন অভীষ্ট ও প্রাতিষ্ঠানিক সুশাসন’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান এসব কথা বলেন,
বৃহস্পতিবার, (৩০ অক্টোবর ২০২৫,) সকালে সনাক সভাপতি অ্যাড. মোঃ শাহ্ আলম টুকু’র সভাপতিত্বে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি(সনাক) আয়োজনে এবং বাগেরহাট জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয় । শুরুতেই কর্মশালার লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা করেন টিআইবি’র ক্লাস্টার কো-অর্ডিনেটর-সিই মো: ফিরোজ উদ্দিন। কর্মশালার বিষয়বস্তুর উপর পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন টিআইবি’র সিই বিভাগের কোঅর্ডিনেটর কাজী শফিকুর রহমান।
কর্মশালায় জেলা প্রশাসনসহ সিভিল সার্জনের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়, ২৫০ শয্যা জেলা হাসাপাতাল, জেলা মাধ্যমিক ও প্রাথমিক অফিস, আঞ্চলিক পাসপোর্ট অফিস, পরিবেশ অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, জেলা প্রাণী সম্পদ অফিস, শিশু একাডেমী, জেলা সমাজেসেবা অফিস, জেলা রেজিস্টারের কার্যালয়সহ জেলার ৪৪টি সরকারি ও ৪টি বেসরকারি উন্নয়ন সংস্থার দপ্তর প্রধান ও প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews