রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস বাড়ির দেয়াল ভেঙে মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণের ভাণ্ডার গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর শিক্ষকদের অবসর ভাতা পেতে আর দপ্তরে দপ্তরে ঘুরতে হবে না-প্রধানমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন চিতলমারীতে খালেদা জিয়া’র জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বেনাপোলের সিদ্দিক ৬ টি স্বর্ণের বারসহ যশোরে আটক

  • প্রকাশিত: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির সদস্যরা শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ১১ টার দিকে যশোরের দাইতলা এলাকায় অভিযান চালিয়ে ৬ টি স্বর্ণের বারসহ আবু বক্কর সিদ্দিক নামে একজনকে আটক করেছে বিজিবি। সে বেনাপোল ছোট আঁচড়া গ্রামে রুহুল আমিনের ছেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান গোপন সংবাদের ভিত্তিতে যশোর-নড়াইল মহাসড়কের দাইতলা ব্রিজের উপর হতে আবু বক্কর সিদ্দিককে ৭৩৫ গ্রাম ওজনের ৬টি স্বর্ণের বারসহ টআটক করে।

আটককৃত ব্যক্তির প্যান্টের পকেটের ভিতর বিশেষ কায়দার লুকায়িত অবস্থায় উক্ত স্বর্ণের বারগুলো পাওয়া যায়।
আটককৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো বেনাপোল নিয়ে যাচ্ছিল।

আটক আসামীর বিরুদ্ধে স্বর্ন পাচারের মামলা দিয়ে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews