1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
বেনাপোলে ‘নবজাগরন সঞ্চয় ঋনদান সমবায় সমিতির’ ম্যানেজার ২৭ লাখ টাকা নিয়ে পালিয়েছে, আদালতে মামলা ফ্ল্যাট থেকে টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সঞ্চিতার মরদেহ উদ্ধার ইরানের সংবাদ সম্মেলনে ফুটবলের চেয়ে বেশি আলোচনায় রাজনীতি যুদ্ধবিরতির পথে যুক্তরাষ্ট্র-ইরান, বিশ্ব জ্বালানি বাজারে স্বস্তি দল নয়, দেশের জন্য কাজ করুন: সাংবাদিকদের প্রধানমন্ত্রী সায়েদাবাদ-গুলিস্তান-মহাখালী বাসস্ট্যান্ড সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর পাইকগাছায় নদী থেকে শতবর্ষী বৃদ্ধের মরদেহ উদ্ধার দিঘলিয়া উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে অসুস্থ ভ্যান চালককে অনুদান প্রদান কোস্টগার্ডের অভিযানে ভারত থেকে আনা ফেন্সিডিল ও অবৈধ ঔষধ জব্দ ধোবাউড়ায় ৫ বছরের শিশুর মরদেহ উদ্ধার: ধর্ষণের পর হত্যার অভিযোগে চাঞ্চল্য

মোংলায় প্রদর্শনী প্লটের ফলাফল প্রদর্শনের জন্য মাঠ দিবস অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ২৮৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: বেসরকারী উন্নয়ন সংস্থা নবলোক পরিষদের উদ্যোগে বাগেরহাট  মোংলা উপজেলা  ‘প্রদর্শনী প্লটের ফলাফল প্রদর্শনের জন্য মাঠ দিবস’ অনুষ্ঠিত হয়েছে।
এই মাঠ দিবসে বিভিন্ন আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মাছ চাষে সফলতাকে তুলে ধরা হয়। পিকেএসএফ, ইফাদ ও ডেনমার্ক দুতাবাসের আর্থিক সহযোগিতায় আরএমটিপি প্রকল্পের ‘নিরাপদ মৎস্য ও মৎস্য পণ্য উৎপাদন এবং বাজারজাতকরণ’ শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের আওতায় বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) মোংলার ঠোঁটার ডাঙ্গা গ্রামে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।
স্থানীয় সফল মৎস্য চাষী মোঃ আব্দুর রহমান অনুষ্ঠানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন মোংলা উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম।
প্রকল্পের মনিটরিং এন্ড ইভাল্যুয়েশন অফিসার মোঃ নজরুল ইসলাম সঞ্চালনায় বিশেয় অতিথির বক্তৃতা করেন উদ্দ্যোক্তা মোঃ ওবায়দুল্লাহ সেখ, লিজা বেগম, মোঃ রবিউল ইসলাম, মোঃ ফারুক সেখ, মোঃ নওসের সেখ প্রমুখ। সভায় উন্নত সনাতন পদ্ধতিতে সফল মাছ ও গলদা/বাগদা চিংড়ী চাষী মোঃ ওবায়দুল্লাহ সেখ মাছ চাষে তার সফলতায় তিনি বলেন আরএমটিপি প্রকল্পের মাধ্যমে আধুনিক মাছ চাষ শিখেছি, প্রকল্প থেকে অক্সিজেন ঘাটতি মেটানোর জন্য এয়ারেটর পেয়েছি এবং আগের তুলনায় ভালো ফলন পাচ্ছি, ফলে লাভবান হচ্ছি। তিনি বলেন ৪২ শতাংশ ঘেরে মাছের মিশ্র চাষ করে প্রায় লক্ষাধিক টাকা আয় করেন ও ঘেরে আরো মাছ রয়েছে যা বিক্রয় করে আরো প্রায় ৫০ হাজার টাকা আয় হবে বলে প্রত্যাশা করেন, পূর্বে যেখানে এক মৌসূমে মাত্র ৫০ হাজার টাকার মতো লাভ হতো। তার এ সাফল্য দেখে এলাকার আরও সহস্রাধিক মৎস্য চাষী এই প্রকল্পের মাধ্যমে আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করে সফল হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট