রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস বাড়ির দেয়াল ভেঙে মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণের ভাণ্ডার গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর শিক্ষকদের অবসর ভাতা পেতে আর দপ্তরে দপ্তরে ঘুরতে হবে না-প্রধানমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন চিতলমারীতে খালেদা জিয়া’র জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পাইকগাছায় প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

  • প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি::খুলনার পাইকগাছায় আল-কোরআন ফাউন্ডেশনের উদ্যোগে ৫০ জন গরীব ও অসহায় প্রতিবন্ধীর মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার সকালে উপজেলার ২নং কপিলমুনি ইউনিয়নের কাজী মুছা মসজিদ চত্বরে এ সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ-সভাপতি ও খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্র নেতা এস. এম. রফিকুল ইসলাম রফিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছার আলমতলা গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর শরিফুল ইসলাম খোকন সানা।

অস্ট্রেলিয়াভিত্তিক দাতব্য সংস্থা Let’s Work for Bangladesh এর আর্থিক সহায়তায় পরিচালিত ইউনিভার্সাল অ্যামিটি ফাউন্ডেশন-এর প্রোগ্রাম কোঅর্ডিনেটর মাহফুজুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় এ খাদ্য সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন—শেখ ইদ্রিস আলী, নজরুল ইসলাম, এস. এম. শাহাবুদ্দিন, শফিকুল ইসলাম শান্তসহ স্থানীয় সমাজসেবক ও এলাকাবাসী।

অনুষ্ঠানে প্রধান অতিথি এস. এম. রফিকুল ইসলাম রফিক বলেন, পাইকগাছা উপজেলার গরীব, অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দীর্ঘদিন ধরে নিরবে কাজ করে যাচ্ছে আল-কোরআন ফাউন্ডেশন। খাদ্য, চিকিৎসা, শিক্ষা ও নানামুখী মানবিক কার্যক্রমের মাধ্যমে ফাউন্ডেশনটি সমাজে এক অনুকরণীয় ভূমিকা রাখছে।

তিনি আরও জানান, ধারাবাহিক মানবিক উদ্যোগের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫০ জন অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তির মাঝে ১০ কেজি করে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews