1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
বেনাপোলে ‘নবজাগরন সঞ্চয় ঋনদান সমবায় সমিতির’ ম্যানেজার ২৭ লাখ টাকা নিয়ে পালিয়েছে, আদালতে মামলা ফ্ল্যাট থেকে টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সঞ্চিতার মরদেহ উদ্ধার ইরানের সংবাদ সম্মেলনে ফুটবলের চেয়ে বেশি আলোচনায় রাজনীতি যুদ্ধবিরতির পথে যুক্তরাষ্ট্র-ইরান, বিশ্ব জ্বালানি বাজারে স্বস্তি দল নয়, দেশের জন্য কাজ করুন: সাংবাদিকদের প্রধানমন্ত্রী সায়েদাবাদ-গুলিস্তান-মহাখালী বাসস্ট্যান্ড সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর পাইকগাছায় নদী থেকে শতবর্ষী বৃদ্ধের মরদেহ উদ্ধার দিঘলিয়া উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে অসুস্থ ভ্যান চালককে অনুদান প্রদান কোস্টগার্ডের অভিযানে ভারত থেকে আনা ফেন্সিডিল ও অবৈধ ঔষধ জব্দ ধোবাউড়ায় ৫ বছরের শিশুর মরদেহ উদ্ধার: ধর্ষণের পর হত্যার অভিযোগে চাঞ্চল্য

বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বাগেরহাটে জাতীয় সমবায় দিবস উদযাপন

  • প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

বাহেরহাটে প্রতিনিধি:: “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো বাগেরহাটে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।
শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে সমবায় বিভাগ আয়োজিত এক আলোচনা সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হলেন মোঃ মমিনুর রহমান।
আলোচনা সভায় সভাপতিত্বো করেন জেলা সমবায় কর্মকর্তা মোঃ আনিসুর রহমান।
এ সময় সমবায়দের মধ্যে বক্তৃতা করেন সমবায় কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান সাংবাদিক ইয়ামিন আলী, রংধনু সমবায় সমিতির সভাপতি আবুল কালাম আজাদ বুলু, শিক্ষক সমবায় সমিতির মোঃ হাসিবুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সমবায় ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গঠন সম্ভব।
বর্তমান অন্তর্বর্তী সরকার সমবায় খাতকে আধুনিক ও গতিশীল করতে বিভিন্ন নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। কৃষি, মৎস্য, পশুপালন, সঞ্চয় ও ঋণদান এবং কুটির শিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে সমবায় ভিত্তিক কার্যক্রমই দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট