রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস বাড়ির দেয়াল ভেঙে মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণের ভাণ্ডার গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর শিক্ষকদের অবসর ভাতা পেতে আর দপ্তরে দপ্তরে ঘুরতে হবে না-প্রধানমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন চিতলমারীতে খালেদা জিয়া’র জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পাইকগাছায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি::পাইকগাছায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ রাজিদা বেগম গংদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন হাকিম শাহাদাৎ হোসাইন।
রবিবার (২ নভেম্বর) সকালে প্রেসক্লাব পাইকগাছায় আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শাহাদাৎ হোসাইন।

তিনি জানান, উপজেলার সোলাদানা ইউনিয়নের কাকাড়াবুনিয়া গ্রামের জামাইপাড়া সংলগ্ন বিআরএস-১৫ খতিয়ানের বিভিন্ন দাগে মোট ২ একর ১২ শতক জমির তিনি বৈধ ও রেকর্ডভুক্ত মালিক। যা গত ১১ বছর ধরে তিনি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন।

এমতাবস্থায় একই এলাকার আফজাল-রাজিয়া দম্পতি ওই জমিতে ঘর নির্মাণ করে বসবাস শুরু করেন। এ ঘটনায় শাহাদাৎ হোসাইন পাইকগাছা সিনিয়র সহকারী জজ আদালতে দেওয়ানি মামলা (নং-৩০৮/২১) দায়ের করেন। পরবর্তীতে আদালত ওই জমি বিষয়ে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশনা দেন।

তিনি অভিযোগ করে বলেন, আদালতের নির্দেশ অমান্য করে রাজিদা বেগম ওই জমির গাছপালা কর্তন ও ভাঙচুর করেন। বিষয়টি নিয়ে তিনি পাইকগাছা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরই ধারাবাহিকতায় রাজিদা বেগম মিথ্যা ও কল্পিত কাহিনি সাজিয়ে শাহাদাৎ হোসাইন এর কলেজপড়ুয়া ছেলে ও আত্মীয়স্বজনদের বিরুদ্ধে অপপ্রচার শুরু করেন। এমনকি রাজিদা বেগম অভিযোগ করেন, তার (আলীর) পুত্রবধূ শাপলার গর্ভের সন্তান নষ্ট করে দেওয়া হয়েছে-যা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

সংবাদ সম্মেলনে শাহাদাৎ হোসাইন বলেন, এসব মিথ্যা অপপ্রচারের মাধ্যমে তার ও তার পরিবারের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালানো হচ্ছে।
তিনি সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ঘটনার সুস্থ ও নিরপেক্ষ তদন্ত করে রাজিদা বেগম গংদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews