1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
বেনাপোলে ‘নবজাগরন সঞ্চয় ঋনদান সমবায় সমিতির’ ম্যানেজার ২৭ লাখ টাকা নিয়ে পালিয়েছে, আদালতে মামলা ফ্ল্যাট থেকে টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সঞ্চিতার মরদেহ উদ্ধার ইরানের সংবাদ সম্মেলনে ফুটবলের চেয়ে বেশি আলোচনায় রাজনীতি যুদ্ধবিরতির পথে যুক্তরাষ্ট্র-ইরান, বিশ্ব জ্বালানি বাজারে স্বস্তি দল নয়, দেশের জন্য কাজ করুন: সাংবাদিকদের প্রধানমন্ত্রী সায়েদাবাদ-গুলিস্তান-মহাখালী বাসস্ট্যান্ড সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর পাইকগাছায় নদী থেকে শতবর্ষী বৃদ্ধের মরদেহ উদ্ধার দিঘলিয়া উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে অসুস্থ ভ্যান চালককে অনুদান প্রদান কোস্টগার্ডের অভিযানে ভারত থেকে আনা ফেন্সিডিল ও অবৈধ ঔষধ জব্দ ধোবাউড়ায় ৫ বছরের শিশুর মরদেহ উদ্ধার: ধর্ষণের পর হত্যার অভিযোগে চাঞ্চল্য

চিতলমারীতে সেচ্ছাসেবক দলের কর্মিসভা

  • প্রকাশিত: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৮১৫ বার পড়া হয়েছে

চিতলমারী প্রতিনিধি:: বাগেরহাটের চিতলমারী উপজেলার চরবানিয়ারী ইউনিয়ন সেচ্ছাসেবক দল কর্মিসভা করেছে। রবিবার (০২ নভেম্বর) বিকেল ৫টায় চরবানিয়ারী ইউনিয়নের খাসেরহাট বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডালিম ফকির। প্রধান বক্তা ছিলেন চিতলমারী উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাস।
চরবানিয়ারী ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ আল আমিন সরদারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চিতলমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. ফজলুল হক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যান ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা এ্যাড. অসীম কুমার সমাদ্দার, চিতলমারী উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ নিয়ামত আলী খান, সদস্য সচিব কাশীনাথ বৈরাগী ও উপজেলা শ্রমিকদলের সাধারন সম্পাদক মোঃ রাজু খান।
সভায় বক্তারা বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশ সেচ্ছাসেবক দলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানে নির্দেশনায় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষে আজকের এ কর্মিসভা।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট