রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস বাড়ির দেয়াল ভেঙে মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণের ভাণ্ডার গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর শিক্ষকদের অবসর ভাতা পেতে আর দপ্তরে দপ্তরে ঘুরতে হবে না-প্রধানমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন চিতলমারীতে খালেদা জিয়া’র জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দুবলার চরে রাস পূর্ণিমা পূজা উপলক্ষে কোস্টগার্ডের নিরাপত্তা জোরদার

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

মনির হোসেন, মোংলা:: সুন্দরবনের দুবলার চরে ‘রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’ উপলক্ষে নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড পশ্চিম জোন।

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে উপকূলীয় এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন ধর্মাবলম্বীদের নিরাপত্তা প্রদান, ধর্মীয় উপাসনালয়, গুরুত্বপূর্ণ স্থাপনা ও সর্বসাধারণের জান-মাল রক্ষায় কৃতিত্বপূর্ণ অবদান রেখে চলেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এরই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এবারও সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের দুবলারচরে প্রায় ২০০ বছরের ঐতিহ্যবাহী ‘রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’ উৎসবে কঠোর নিরাপত্তা প্রদান করছে কোস্ট গার্ড।

এ সময় বন্য প্রাণী শিকার বন্ধে বন বিভাগ ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর পাশাপাশি বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে কোস্টগার্ড। ‘রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’ উপলক্ষ্যে তীর্থযাত্রী ও দর্শনার্থীদের জানমালের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে কোস্ট গার্ডের জাহাজ, স্টেশন এবং আউটপোস্ট সমূহ। যেকোন ধরনের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে কোস্ট গার্ড নিয়মিত টহল পরিচালনা করছে এবং ডুবুরি দল যেকোনো জরুরি অবস্থা মোকাবেলায় প্রস্তুত রয়েছে।

আপনাদের অবহিত করতে চাই, এবছর সুন্দরবনে ডাকাত বিরোধী অভিযান পরিচালনা করে মোট ২৬ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৬৩টি দেশীয় অস্ত্র, অস্ত্র তৈরির বিপুল সরঞ্জামাদি, ৩৬৬ রাউন্ড কার্তুজ এবং জিম্মি থাকা ৬ জন নারীসহ ৪৮ জন জেলেকে উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে মোট ৪২ জন ডাকাতকে আটক করা হয়েছে। পাশাপাশি বন্যপ্রাণী ও পরিবেশ সংরক্ষণ অভিযান পরিচালনা করে ৭২০ কেজি হরিণের মাংস, চামড়া, মাথা, পা এবং ৪০০ টি হরিণের ফাঁদসহ ২৪ জন হরিণ শিকারিকে আটক করা হয়েছে।

আপনাদের অনুরোধ করবো, ‘রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’ উপলক্ষ্যে যেকোন জরুরি প্রয়োজনে দ্রুত সেবা পেতে কোস্ট গার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করার জন্য। তিনি আরও বলেন, আমাদের প্রত্যাশা, এবারের ‘রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’ সফলভাবে, সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews