রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস বাড়ির দেয়াল ভেঙে মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণের ভাণ্ডার গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর শিক্ষকদের অবসর ভাতা পেতে আর দপ্তরে দপ্তরে ঘুরতে হবে না-প্রধানমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন চিতলমারীতে খালেদা জিয়া’র জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাস মেলা থেকে নিখোঁজ পর্যটককে উদ্ধার করেছে কোস্টগার্ড

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ২৮৫ বার পড়া হয়েছে

মনির হোসেন, মোংলা:: সুন্দরবনের দুবলার চরের রাস মেলা থেকে নিখোঁজ হওয়া পর্যটককে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড জাহাজ বিসিজিএস স্বাধীন বাংলা

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, ৪ নভেম্বর মঙ্গলবার দুপুর ১২ টায় সুন্দরবনের দুবলার চরে অনুষ্ঠিত রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান উৎসবে আগত জনৈক এক পর্যটক সমুদ্র তীরে গোসল করতে নামলে জোয়ারের পানিতে ভেসে যায়। উক্ত ঘটনাটি কোস্ট গার্ড আউটপোস্ট দুবলার চর অবগত হলে কোস্ট গার্ড জাহাজ স্বাধীন বাংলা কর্তৃক তাৎক্ষণিক দুবলার চর সংলগ্ন সমুদ্র এলাকায় একটি উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিখোঁজ পর্যটককে নিরাপদে উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে নিকট আত্মীয়ের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, মানবতার সেবায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews