1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ১৭ মে ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
পাকিস্তানকে একঘরে করতে গিয়ে নিজেই বিচ্ছিন্ন হচ্ছে ভারত সাবেক ‘র’ প্রধান সীমান্তে কাঁটাতার ও ভিন্নমত দমন, বিতর্কের মুখে শুভেন্দু মানুষের কল্যাণে বাস্তবমুখী কাজ করাই সরকারের লক্ষ্য-প্রধানমন্ত্রী চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আবু সাঈদ হত্যা মামলায় সাজাপ্রাপ্ত বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার খুলনা জেলা বিএনপিকে ফুলেল শুভেচ্ছা জানান নবগঠিত জেলা ছাত্রদল নেতৃবৃন্দ ঘোড়াঘাটে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক আবুল কালাম আখতার জামিল। ভবদহের সমস্যার স্থায়ী সমাধান চায় বর্তমান সরকার -বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নগর অঞ্চল উন্নয়ন প্রকল্পের কাজের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত মাদরাসার শিক্ষা কার্যক্রম ও অবকাঠামোগত উন্নয়নে সিটি কর্পোরেশন সর্বদা পাশে থাকবে- নজরুল ইসলাম মঞ্জু

যশোরে ৫৬ লাখ টাকার ৩টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

  • প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোর-নড়াইল সড়কের রয়কোটা বাজার এলাকা থেকে ৩২০ গ্রাম ওজনের ৩টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।

বুধবার (৫ নভেম্বর ) সকালে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি টহল দল অভিযান চালিয়ে ওসমান গনিকে (৩০) আটক করে। ওসমান গনি যশোর সদরের বারান্দিপাড়া গ্রামের সৈয়দ আলী মন্ডলের ছেলে।

বিজিবি জানায়, আটক ওসমান গনির প্যান্টের পকেটের ভেতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় স্বর্ণের বারগুলো পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওসমান গনি জানায়, তিনি ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণগুলো সংগ্রহ করে বেনাপোল হয়ে ভারতে পাচার করার পরিকল্পনা ছিলো।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা ও আসামিকে থানায় সোপর্দ করা হয়েছে। এবং স্বর্নের চালানটি যশোর ট্রেজারী শাখায় জমা করা হয়েছে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট