রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস বাড়ির দেয়াল ভেঙে মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণের ভাণ্ডার গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর শিক্ষকদের অবসর ভাতা পেতে আর দপ্তরে দপ্তরে ঘুরতে হবে না-প্রধানমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন চিতলমারীতে খালেদা জিয়া’র জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাস মেলা থেকে ফেরার পথে ইঞ্জিন বিকল ট্রলারসহ ৪২ যাত্রী উদ্ধার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে

মনির হোসেন, মোংলা:: সুন্দরবনের রাস মেলা থেকে ফেরার পথে ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসতে থাকা দুটি বোটসহ ৪২ জন যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ড পশ্চিম জোন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গত ৫ নভেম্বর বুধবার সকাল ৯ টায় সুন্দরবনের দুবলারচরে “রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান” উৎসব শেষে ২টি ইঞ্জিনচালিত বোট যাত্রীসহ প্রত্যাবর্তন শুরু করে। অতঃপর সন্ধ্যা ৬ টায় পশুর নদীর হারবারিয়া ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় পৌঁছালে যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিন বিকল হয়ে বোট ২ টি নদীতে ভাসতে থাকে। পরবর্তীতে বোটে থাকা জনৈক এক ব্যক্তি মোবাইল ফোনের মাধ্যমে কোস্ট গার্ডকে বিষয়টি অবগত করে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাত ৭ টায় কোস্টগার্ড স্টেশন হারবারিয়া এর একটি উদ্ধারকারী দল ওই এলাকায় একটি উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ৪২ জন যাত্রীকে ইঞ্জিন বিকল হওয়া বোট ২ টি সহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সকলেই খুলনার বটিয়াঘাটা উপজেলার বাসিন্দা।

উদ্ধারকৃত যাত্রী ও বোট ২ টি জয়মনিরঘোল ঠোডা জেটিতে নিরাপদে পৌঁছে দেওয়া হয়। তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত রাখবে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews