রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস বাড়ির দেয়াল ভেঙে মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণের ভাণ্ডার গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর শিক্ষকদের অবসর ভাতা পেতে আর দপ্তরে দপ্তরে ঘুরতে হবে না-প্রধানমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন চিতলমারীতে খালেদা জিয়া’র জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পরকীয়ার জেরে গোপনাঙ্গ হারালেন যুবক

  • প্রকাশিত: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ২৮১ বার পড়া হয়েছে

চিতলমারী প্রতিনিধি:: বাগেরহাটের চিতলমারীতে পরকীয়ার জেরে লিটন শেখ ওরফে লিটু (৩৭) নামের এক যুবক পুরুষাঙ্গ হারিয়েছেন। শুক্রবার (০৭ নভেম্বর) ভোরে উপজেলার মহিলা কলেজ রোডের একটি ভাড়াটিয়া বাসায় এ ঘটনা ঘটে। আহত লিটন বাগেরহাটের কচুয়া উপজেলার ঝালডাঙ্গা গ্রামের মোঃ নজরুল শেখের ছেলে। এ ঘটনায় প্রতিবেশীরা লিটনের স্ত্রী হাসনার বিরুদ্ধে পুরুষাঙ্গ কর্তনের অভিযোগ তুলেছেন। ঘটনার পর থেকে গৃহবধু হাসনা বেগম পালাতক রয়েছেন। গুরুতর আহত অবস্থায় লিটন শেখকে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি প্রেরণ করেছে।
স্বাস্থ্য কমপ্লেক্সে ও প্রতিবেশীদের দেওয়া তথ্যে জানা গেছে, চিতলমারী উপজেলার সদর ইউনিয়নের মহিলা কলেজ রোডের একটি ভাড়া বাড়িতে লিটন ও তার স্ত্রী হাসনা বেগম দুই সন্তান নিয়ে বসবাস করতেন। পেশায় আইসক্রিম বিক্রেতা লিটন শেখ ওরফে লিঠু অন্য এক মহিলার সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন। স্ত্রী হাসনা বেগম পরকীয়ার বিষয়টি সহ্য করতে না পেরে ধারালো ব্লেড দিয়ে ঘুমন্ত স্বামীর পুরষাঙ্গ কেটে ফেলেন এবং দুই সন্তান ও ঘরের দামী মালামাল নিয়ে পালিয়ে যান। পরবর্তীতে আশেপাশের লোকজন আশঙ্কাজনক অবস্থায় লিটনকে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসা তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার চিকিৎসক মোঃ মুক্তি বিশ্বাস জানান, গুরুতর আহত অবস্থায় লিটন শেখকে ভর্তি করা হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews