বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার বিদায় দেখছেন ঘানার সেই তান্ত্রিক ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে ৫৮ হাজার ভবন ক্ষতিগ্রস্ত, প্রাণহানি ১৭০০ দোহায় ট্রাম্প-ইরান বৈঠক, বিশ্বজুড়ে কূটনৈতিক জল্পনা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস কর্ণফুলী চ্যানেলে লাইটার জাহাজ ডুবির ঘটনায় ১২ নাবিক উদ্ধার পাইকগাছা পৌরসভায় বাজেট ঘোষণা: প্রস্তাবিত বাজেট ৫২ কোটি ১৯ লাখ টাকা পাইকগাছায় ১ যুগ বন্ধ মাদ্রাসা: দানকৃত জমি ফেরতের দাবিতে ইউএনও’র কাছে অভিযোগ এইচএসসি পরীক্ষা চলাকালীন কেএমপির গণবিজ্ঞপ্তি খুলনা নগরীতে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ

চিতলমারীতে ইসলামী আন্দোলন মনোনিত প্রার্থীর গণ সমাবেশ

  • প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ২৫৭ বার পড়া হয়েছে

চিতলমারী প্রতিনিধি ::বাগেরহাটের চিতলমারীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনিত বাগেরহাট-১ আসন প্রার্থী মোল্লা মুজিবর রহমান শামীম গণ সমাবেশ করেছেন। শনিবার (০৮ নভেম্বর) বিকেল ৫ টায় চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের বড়বাড়িয়া বাজারে ঈদগাঁ মাঠে এ সমাবেশ হয়। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন সহযোগি সংগঠনের নেতাকর্মিসহ সাধারন মানুষের অংশ গ্রহণে সমাবেশ মুখরিত হয়ে ওঠে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের বড়বাড়িয়া ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ্ব মুফতি মফিজুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনিত বাগেরহাট-১ আসন প্রার্থী মোল্লা মুজিবর রহমান শামীম।
ইসলামী আন্দোলন বাংলাদেশের বড়বাড়িয়া ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক মোঃ হেদায়েত শেখের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চিতলমারী উপজেলা শাখার সভাপতি ডাঃ আবুল কালাম কাজী, সাধারন সম্পাদক মাওলানা শাহাদাৎ হোসাইন, জাতীয় শিক্ষক ফোরামের চিতলমারী উপজেলা শাখার সভাপতি দাউদুল ইসলাম লিন্টু খান, ইসলামী শ্রমিক আন্দোলন চিতলমারী উপজেলা শাখার সভাপতি মাওলানা সুলতান মাহামুদ খান, ইসলামী যুব আন্দোলন চিতলমারী উপজেলা শাখার সভাপতি ডাঃ শেখ নাজমুল হুদা, সাধারন সম্পাদক শেখ আতিয়ার রহমান ও হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি সভা রঞ্জন গুহ।
সমাবেশটি সার্বিক পরিচালনায় ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চিতলমারী উপজেলা শাখার সদস্য মোঃ জাহাঙ্গীর মুন্সি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews