বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার বিদায় দেখছেন ঘানার সেই তান্ত্রিক ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে ৫৮ হাজার ভবন ক্ষতিগ্রস্ত, প্রাণহানি ১৭০০ দোহায় ট্রাম্প-ইরান বৈঠক, বিশ্বজুড়ে কূটনৈতিক জল্পনা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস কর্ণফুলী চ্যানেলে লাইটার জাহাজ ডুবির ঘটনায় ১২ নাবিক উদ্ধার পাইকগাছা পৌরসভায় বাজেট ঘোষণা: প্রস্তাবিত বাজেট ৫২ কোটি ১৯ লাখ টাকা পাইকগাছায় ১ যুগ বন্ধ মাদ্রাসা: দানকৃত জমি ফেরতের দাবিতে ইউএনও’র কাছে অভিযোগ এইচএসসি পরীক্ষা চলাকালীন কেএমপির গণবিজ্ঞপ্তি খুলনা নগরীতে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ

এনজিও কর্মীদের বিরুদ্ধে গৃহবধূর আংটি, নাকফুল ও বদনা নেওয়ার অভিযোগ

  • প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

বাগেরহাট ও চিতলমারী প্রতিনিধি :: বাগেরহাটের চিতলমারীতে একটি এনজিও’র কর্মীদের বিরুদ্ধে শ্রাবণী হীরা (২২) নামের এক গৃহবধূর হাতের স্বর্ণের আংটি, নাকফুল ও পিতলের বদনা নেওয়ার অভিযোগ উঠেছে। সময় মত কিস্তির টাকা পরিশোধ না করায় ওই এনজিও’র এক কর্মী পাশ বইয়ে আংটি বাবদ ৮ হাজার ও বদনা বাবদ ১ হাজার ৫০০ টাকা জমা করেছেন। শনিবার (০৮ নভেম্বর) ওই গৃহবধুর একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় সমালোচনার সৃষ্টি হয়। তবে এনজিওটির কর্মকর্তা-কর্মচারীদের দাবী গৃহবধূ খুশি হয়ে তাদের হাতে আংটি, নাকফুল ও বদনা তুলে দিয়েছেন।
উপজেলার আড়–য়াবর্নি গ্রামের গৃহবধূ শ্রাবণী হীরা কান্নাজড়িতকন্ঠে স্থানীয় সাংবাদিকদের জানান, তিনি ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্টর (ডিএফইডি) চিতলমারী শাখা থেকে ৪০ হাজার টাকা ঋণ নেন। লাভসহ তার ৪৫ হাজার ১২০ টাকা পরিশোধ করার কথা ছিল। কিন্তু সামান্য কিছু টাকা বাকী থাকতে তাঁর স্বামী রিপন কাজের জন্য এলাকা ছাড়েন। এরপর কয়েকটি কিস্তি খেলাপী হলে গত ২৯ অক্টোবর সকাল ১০ টায় ওই ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্টর কর্মীরা তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। অফিসে নিয়ে তাকে ও তার ৩ বছরের কণ্যা শিশুকে একটি কক্ষে তালাবদ্ধ করে রাখে। পরে এনজিও কর্মী ও কর্মকর্তারা ফিল্ড থেকে ফিরে বিকেলে জোরপূর্বক শ্রাবণী হীরাকে দিয়ে ২টি ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে চাপ প্রয়োগের মাধ্যমে বাধ্য করে হাতের আংটি, নাকফুল ও পিতলের একটি বদনা নিয়ে ভিডিও ধারণ করে রাখে। এ সময় তার শিশুটি ক্ষুধার জন্য ছটফট করছিল। ভয়ে তিনি কাউকে কিছু বলতে পারেননি।
এ ব্যাপারে জানতে ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্টর (ডিএফইডি) চিতলমারী শাখার ম্যানেরজার বাসুদেব দেবনাথ বলেন, ‘গৃহবধূ শ্রাবণীর কিস্তি খেলাপী ছিল। তার কাছ থেকে নাকফুল নেওয়ার বিষয়টি শুনেছি। ঘটনাটি আমরা খতিয়ে দেখব।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews