রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস বাড়ির দেয়াল ভেঙে মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণের ভাণ্ডার গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর শিক্ষকদের অবসর ভাতা পেতে আর দপ্তরে দপ্তরে ঘুরতে হবে না-প্রধানমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন চিতলমারীতে খালেদা জিয়া’র জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শ্যামনগর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

  • প্রকাশিত: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ২২৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার রবিবার সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। সুন্দরবন সংলগ্ন প্রত্যন্ত ও দুর্গম অঞ্চলে এই বিদ্যালয়গুলো অবস্থিত। বিদ্যালয়গুলো হচ্ছে পশ্চিম শ্রীফলকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুন্সিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বুড়ি দাতিনাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বুড়ি গোয়ালিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
নাগরিক সুবিধা বঞ্চিত প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত এসব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান দেখে উপদেষ্টা সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শনকালে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের সাথে কথা বলেন। এসময় তিনি এ অঞ্চলের শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন পরামর্শ প্রদান করেন। এছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মানোন্নয়নে অভিভাবকদের আরো সচেতন হওয়ার আহবান জানান।
শিক্ষক স্বল্পতার কারণে যেন বিদ্যালয়ের পাঠদান ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য যেসকল বিদ্যালয়ে শিক্ষকের ঘাটতি রয়েছে তা দ্রুত পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপদেষ্টা সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। এছাড়া চলমান উন্নয়ন কার্যক্রম গুলো দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্টদের আন্তরিকতার সাথে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শনকালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মিরাজুল ইসলাম উকিল, খুলনা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক ড. মোঃ শফিকুল ইসলাম, শ্যামনগরের উপজেলা নির্বাহী অফিসার দিদারুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews