1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ১৭ মে ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
পাকিস্তানকে একঘরে করতে গিয়ে নিজেই বিচ্ছিন্ন হচ্ছে ভারত সাবেক ‘র’ প্রধান সীমান্তে কাঁটাতার ও ভিন্নমত দমন, বিতর্কের মুখে শুভেন্দু মানুষের কল্যাণে বাস্তবমুখী কাজ করাই সরকারের লক্ষ্য-প্রধানমন্ত্রী চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আবু সাঈদ হত্যা মামলায় সাজাপ্রাপ্ত বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার খুলনা জেলা বিএনপিকে ফুলেল শুভেচ্ছা জানান নবগঠিত জেলা ছাত্রদল নেতৃবৃন্দ ঘোড়াঘাটে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক আবুল কালাম আখতার জামিল। ভবদহের সমস্যার স্থায়ী সমাধান চায় বর্তমান সরকার -বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নগর অঞ্চল উন্নয়ন প্রকল্পের কাজের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত মাদরাসার শিক্ষা কার্যক্রম ও অবকাঠামোগত উন্নয়নে সিটি কর্পোরেশন সর্বদা পাশে থাকবে- নজরুল ইসলাম মঞ্জু

ম্যানেজার ও মাঠকর্মী বরখাস্ত, তিন সদ্যস্যের তদন্ত কমিটি গঠন বদনা, নাকফুল ও আংটি ফিরে পেয়ে খুশি গৃহবধূ শ্রাবণী

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

চিতলমারী প্রতিনিধি:: বাগেরহাটের চিতলমারীতে গৃহবধূ শ্রাবণী হীরার বদনা, নাকফুল ও আংটি ফেরেত দিয়েছে ডাম এনজিও’র কর্মকর্তারা। শখের বদনা, নাকফুল ও আংটি ফিরে পেয়ে ওই গৃহবধূ খুশি হয়েছেন। এ ঘটনায় ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি) কর্তৃপক্ষ সংশ্লিষ্ট শাখার ম্যানেজার বাসুদেব দেবনাথ ও মাঠকর্মী নেওয়াজ শরীফকে সাময়িক বরখাস্ত করেছেন। ডিএফইডি’র প্রধান নির্বাহী কর্মকর্তা এ ঘটনায় তিন সদস্যের তদন্ত টিম গঠন করে ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকাল ৪ টায় গৃহবধূ শ্রাবণী হীরা বলেন, ‘বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বের সাথে খবর প্রকাশের পর সকাল ১০ টার দিকে ডাম এনজিও’র কয়েকজন কর্মকর্তা আমার বাড়ীতে ছুটে আসেন। স্যাররা আমার শিশু কণ্যাসহ আমাদের সার্বিক খোঁজ-খবর নেন। সব কিছু শুনে স্যাররা আমাকে অফিসে নিয়ে আমার শখের দুটি বদনা, নাকফুল ও আংটি এবং ফাঁকা স্ট্যাম্প দুটি ফেরত দিয়েছেন। আমি স্যারদের ব্যবহারে খুশি এবং সাংবাদিকদের কাছে কৃতজ্ঞ।’
ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্টের নরসিংদী জোনাল ম্যানেজার তৌহিদুল ইসলাম বলেন, ‘প্রধান নির্বাহী কর্মকর্তার নির্দেশে আমি ও বরিশালের জোনাল ম্যানেজার মোঃ মহসিন হোসাইন ও বাগেরহাটের এরিয়া ম্যানেজার মোঃ কবির হোসেন গৃহবধূ শ্রাবণী হীরার বাড়িতে যাই। ওই গৃহবধূর বদনা, নাকফুল ও আংটি ফেরত দেওয়া হয়েছে। শ্রাবণীর তার সুবিধামত খেলাপী ঋণ পরিশোধ করবেন। এ ঘটনায় কর্তৃপক্ষ চিতলমারী শাখার ম্যানেজার বাসুদেব দেবনাথ ও মাঠকর্মী নেওয়াজ শরীফকে সাময়িক বরখাস্ত করেছে। প্রধান নির্বাহী কর্মকর্তা সরদার সাহিদুল কবীর ডাম এনজিও’র সহকারী ব্যবস্থাপক-নিরীক্ষা মোঃ মনিরুল ইসলাম (আহবায়ক), নারায়নগঞ্জের জোনালা ম্যানেজার মুহাম্মদ খায়রুল ইসলাম (সদস্য) এবং এমআইএস’র কো-অডিনেটর মোঃ আব্দুর রাজ্জাকের (সদস্য) সমন্বয়ে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন। তদন্ত কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।’
তৌহিদুল ইসলাম আরও জানান, কোনো জোর প্রয়োগ ছাড়াই গৃহবধূ শ্রাবণী হীরা অভাবের জন্য স্বেচ্ছায় কিস্তির টাকার পরিবর্তে বদনা, নাকফুল ও হাতের আংটি দিয়েছিলেন। মঙ্গলবার বিকেলে ৯ হাজার ৫০০ টাকা জমা দিয়ে উক্ত মালামাল ফেরত নিয়েছেন।
ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট চিতলমারী শাখা থেকে ওই গৃহবধূ ৫০ হাজার টাকা ঋণ নেন। তাঁর স্বামী রিপন রায় কাজের জন্য এলাকা ছাড়েন। এরপর কয়েকটি কিস্তি খেলাপী হলে গত ২৯ অক্টোবর সকাল ১০ টায় ওই ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্টর কর্মীরা তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে এনজিও কর্মী ও কর্মকর্তারা ফিল্ড থেকে ফিরে বিকেলে শ্রাবণী হীরাকে দিয়ে ২টি ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে হাতের আংটি, নাকফুল ও পিতলের বদনা নিয়ে নেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট