1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ১৭ মে ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
পাকিস্তানকে একঘরে করতে গিয়ে নিজেই বিচ্ছিন্ন হচ্ছে ভারত সাবেক ‘র’ প্রধান সীমান্তে কাঁটাতার ও ভিন্নমত দমন, বিতর্কের মুখে শুভেন্দু মানুষের কল্যাণে বাস্তবমুখী কাজ করাই সরকারের লক্ষ্য-প্রধানমন্ত্রী চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আবু সাঈদ হত্যা মামলায় সাজাপ্রাপ্ত বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার খুলনা জেলা বিএনপিকে ফুলেল শুভেচ্ছা জানান নবগঠিত জেলা ছাত্রদল নেতৃবৃন্দ ঘোড়াঘাটে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক আবুল কালাম আখতার জামিল। ভবদহের সমস্যার স্থায়ী সমাধান চায় বর্তমান সরকার -বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নগর অঞ্চল উন্নয়ন প্রকল্পের কাজের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত মাদরাসার শিক্ষা কার্যক্রম ও অবকাঠামোগত উন্নয়নে সিটি কর্পোরেশন সর্বদা পাশে থাকবে- নজরুল ইসলাম মঞ্জু

শেখ হাসিনার ফাঁসির দাবিতে বাগেরহাটে বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি:: শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে গণহত্যার দায়ে ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাগেরহাট বিএনপি পরিবার ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে খানজাহান আলী মাজার মোড়ে ষাটগম্বুজ ইউনিয়ানের ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ হাসান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন জেলা যুবদলের সাবেক সভাপি ফকির তারিকুল ইসরাম।
জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের জানমাল রক্ষা এবং সংখ্যালঘুদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশ দেয়া হয়। এবং পিলখানার সেনাবাহিনীর অফিসার হত্যা, শাপলা চত্বরে মাদ্রাসা ছাত্রদের হত্যা সর্বশেষ বৈষম্যবিরোধী ছাত্রদের গণহত্যাকারী হিসেবে সদ্য শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে গণহত্যার দায়ে ফাঁসির দাবি জানানো হয়।
প্রতিবাদ সমাবেশে বিশেষ বক্তা হিসাবে বক্তৃতা করেন জেলা মৎসবীজ দলের সাধারন সম্পাদক শেখ হারুন আর রশিদ, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান শিমুল, শেখ মহিদুল ইসলাম।
এসভায় বক্তৃতা করেন, জেলা মহিলাদল নেত্রী মনিরা বেগম, সদর উপজেলা মহিলা দলের সাবেক সভানেত্রী শিরিনা আক্তার, যুবদলের সাবেক কোষাধ্যক্ষ ফকির মাসুম বিল্লা, জেলা যুবদলের সাবেক সমন্বয় কমিটির সদস্য মোঃ সোহেল তরফদার, সাবেক যুবদল নেতা আলোম মোল্লা, শেখ সোহেল, সদর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ আরিফুল ইসলাম, রাখালগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি ফকির আলমামুন টিপু, সাবেক যুবদল নেতা আসাদুজ্জামান আসাদ প্রমুখ। এ সভায় জেলার ৯টি উপজেলা ও ৩টি পৌরসভার বিএনপিও তার অংঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট