বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার বিদায় দেখছেন ঘানার সেই তান্ত্রিক ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে ৫৮ হাজার ভবন ক্ষতিগ্রস্ত, প্রাণহানি ১৭০০ দোহায় ট্রাম্প-ইরান বৈঠক, বিশ্বজুড়ে কূটনৈতিক জল্পনা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস কর্ণফুলী চ্যানেলে লাইটার জাহাজ ডুবির ঘটনায় ১২ নাবিক উদ্ধার পাইকগাছা পৌরসভায় বাজেট ঘোষণা: প্রস্তাবিত বাজেট ৫২ কোটি ১৯ লাখ টাকা পাইকগাছায় ১ যুগ বন্ধ মাদ্রাসা: দানকৃত জমি ফেরতের দাবিতে ইউএনও’র কাছে অভিযোগ এইচএসসি পরীক্ষা চলাকালীন কেএমপির গণবিজ্ঞপ্তি খুলনা নগরীতে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ

৯ মাসে কোরআনের হাফেয ৯ বছরের মুসা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

খুলনায় মাত্র ৯ মাসে পবিত্র কোরআনের হাফেয হয়েছেন ৯ বছরের মুস্তাকিম বিল্লাহ মুসা। তার এমন সাফল্যে উচ্ছ্বসিত অভিভাবক শিক্ষক শিক্ষার্থীসহ এলাকাবাসী।

জানা যায়, মুস্তাকিম বিল্লাহ মুসা খুলনার তানযীমুল উম্মাহ প্রি-হিফয মাদরাসার হিফয বিভাগের শিক্ষার্থী। এখানেই তিনি মাত্র ৯ মাস ২১ দিনে পবিত্র কোরআনের হিফয শেষ করেছেন। মুস্তাকিম বিল্লাহ মুসা মহানগরীর ডালমিল মোড়ের ৪২বি কে রায় রোডের বাসিন্দা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর পিরোজপুরের সহকারী প্রকৌশলী (সিভিল) মো. মোস্তাফিজুর রহমান ও জাকিয়া জান্নাত আরা’র ছোট ছেলে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় তানযীমুল উম্মাহ প্রি-হিফয মাদরাসায় মুস্তাকিম বিল্লাহ মুসার শেষ সবক ও পাগড়ি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

তানযীমুল উম্মাহ প্রি-হিফয মাদরাসার শাখা প্রধান হাফেয ইমরান খালিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ডিরেক্টর ও খুলনা জোন ইনচার্জ আ খ ম মাসুম বিল্লাহ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদরাসার শাখা সহকারী শাহিন মাহমুদ। এসময় উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ মাদরাসা খুলনা শাখার প্রিন্সিপাল ইনচার্জ জনাব আরিফুল্লাহ, হাফেজ জাহিদুল ইসলাম, জাহাঙ্গীর হোসাইন, হাফেয সাইফুল্লাহ, মুস্তাকিম বিল্লাহ মুসার বাবা মো. মোস্তাফিজুর রহমান, মা জাকিয়া জান্নাত আরা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews