1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
নগর ভবনে ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ডেঙ্গু পরিস্থিতি ও প্রতিরোধ কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা পাইকগাছা পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন টেকনাফে কোস্টগার্ডের অভিযানে তাজা গ্রেনেড, গুলি ও গাঁজা জব্দ বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার বেনাপোলে শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, ২ ঘণ্টা পর স্বাভাবিক পণ্য খালাস ব্রাজিল-মরক্কো ম্যাচ মোবাইলে দেখবেন যেভাবে বিশ্ব ঐতিহ্যের সেই গ্রাম, যেখানে স্থায়ী বাসিন্দা মাত্র ২০ জন স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী পাইকগাছায় বাস-ভ্যান সংঘর্ষে নারীসহ ৩ জন আহত

ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩০ বাংলাদেশি কিশোর কিশোরী

  • প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: ভারতে অবৈধভাবে প্রবেশের অভিযোগে বিভিন্ন মেয়াদে কারাভোগের পর দু’দেশের সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন শিশু সহ ৩০ জন কিশোর কিশোরী।

বুধবার (১৯ নভেম্বর ) সন্ধ্যার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

মহিলা আইনজীবী সমিতির প্রোগ্রাম অফিসার রেখা বিশ্বাস বলেন, ফেরত আসারা অবৈধভাবে ভারতে প্রবেশের পর কলকাতার একাধিক থানা পুলিশের হাতে আটক হয় এবং পরে কলকাতার সেন্ট্রাল কারাগারে বিভিন্ন মেয়াদে সাজাভোগ করেন। পরে দু’দেশ সরকারের অনুমোদনে ট্রাভেল পারমিট পেয়ে তারা দেশে ফিরে এসেছে। মহিলা আইনজীবী সমিতি সহ তিনটি এনজিও সংস্থা এদেরকে থানা থেকে গ্রহণ করে তাদেরকে পরিবারের কাছে বুঝিয়ে দেবে। এবং কেউ আইনি সহযোগিতা চাইলে তাকে সহযোগিতা করা হবে।

সাংবাদিক ও এনজিও কর্মী শামসুল হুদা জানান, আজ ৩০ জন কিশোর কিশোরী দেশে ফিরে এসেছে ।এরা বিভিন্ন সময়ে ভারতে যাওয়ার পর আটক হয় সে দেশের পুলিশের হাতে। এদের বাড়ি যশোর, চুয়াডাঙ্গা ও খুলনা সহ বিভিন্ন এলাকায়।

দেশে ফেরত আসারা হলেন,আলাউদ্দিন হোসেন, রমজান শেখ, ইউসুফ শেখ, রাজু শেখ, রমজান গাজী, মলয় মন্ডল, সুদিপ্ত মন্ডল, নিজাম উদ্দিন, ইয়াছিন, সোহেল সর্দার আরমান মোল্লা তামিম গাইন, রিফাত হোসেন, আব্দুল্লাহ শেখ, কারিমুল খান, সিয়াম মল্লিক, স্বপ্না মন্ডল, শাহীন রেজা, অহনা শেখ, রুবি সর্দার, মিম খাতুন, শারমিন আলি, টুম্পা পারভিন, সাবা খান, রাবেয়া খাতুন, ঝর্না খাতুন,রুনা খাতুন, শামসুন্নাহার ও রাজিব ইসলাম।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাখাওয়াত হোসেন বলেন, আইনানুগ প্রক্রিয়ার পর তাদের বেনাপোল পোর্ট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। থানা থেকে তাদেরকে তিনটি এনজিও সংস্থার হাতে তুলে দেয়া হবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট