রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস বাড়ির দেয়াল ভেঙে মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণের ভাণ্ডার গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর শিক্ষকদের অবসর ভাতা পেতে আর দপ্তরে দপ্তরে ঘুরতে হবে না-প্রধানমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন চিতলমারীতে খালেদা জিয়া’র জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিদ্যুৎ ও জ্বালানি খাতকে এগিয়ে নিতে প্রযুক্তি উদ্ভাবনের বিকল্প নেই-বিইপিআরসি চেয়ারম্যান

  • প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১৯৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের (বিইপিআরসি) চেয়ারম্যান (সিনিয়র সচিব) মোহাম্মদ ওয়াহিদ হোসেন বলেছেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতকে এগিয়ে নিতে প্রযুক্তি উদ্ভাবনের বিকল্প নেই। জ্বালানি আমদানির লাগাম টানতে প্রয়োজন দেশীয় উদ্ভাবন।
তিনি বুধবার বিকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) অডিটোরিয়ামে বিইপিআরসি এবং যবিপ্রবি’র যৌথ আয়োজনে ‘বাংলাদেশে বিদ্যুৎ ও জ্বালানির জন্য প্রযুক্তিগত চ্যালেঞ্জ এবং সম্ভাব্য সমাধান’ বিষয়ক সিম্পোজিয়ামে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
চেয়ারম্যান বলেন, ছোট ছোট উদ্ভাবন থেকে বড় কিছু তৈরি হয়। আমরা গবেষণাকে পেশা হিসেবে নিতে পারি। আমাদের কারো না কারো হাত ধরে বড় কোন প্রযুক্তি উদ্ভাবন হবে, যা একদিন দেশ তথা পৃথিবী বদলে দিবে। বিইপিআরসি গবেষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে কাজ করছে। তিনি ব্যবসায়ীদের আমদানিকৃত পণ্য বিক্রি না করে, নিজেদের উদ্ভাবিত পণ্য বিক্রি করার আহবান জানান।
সিম্পোজিয়ামে বিশেষ অতিথি বিইপিআরসি’র সদস্য (অতিরিক্ত সচিব) ড. মোঃ রফিকুল ইসলাম বলেন, প্রযুক্তি খাতে আমদানি নির্ভরতা কমাতে হবে। বাংলাদেশের মোট আমদানির শতকরা ২৫ ভাগ প্রযুক্তিগত পণ্য বা সেবা। নিজেরা উদ্ভাবন করতে না পারলে এ খাতে আগামীতে শতকরা ৯০ ভাগ আমদানি করতে হতে পারে।
অনুষ্ঠানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: আব্দুল মজিদের সভাপতিত্বে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন মোঃ আমজাদ হোসাইন ড. ইঞ্জি, বিইপিআরসি’র পরিচালক হাসান মাহমুদ, যবিপ্রবির সহযোগী অধ্যাপক ড. মোঃ আমিনুল ইসলাম ও সহকারী অধ্যাপক ড. মোঃ বিপ্লব হোসাইন বক্তৃতা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews