রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস বাড়ির দেয়াল ভেঙে মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণের ভাণ্ডার গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর শিক্ষকদের অবসর ভাতা পেতে আর দপ্তরে দপ্তরে ঘুরতে হবে না-প্রধানমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন চিতলমারীতে খালেদা জিয়া’র জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ছাত্রনেতা ইমাদুল কবির হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক ইমাদুল কবির হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) বিকেলে শহরের সোনাতলা মোড়ে জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম রসুল তরফদার নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক এম এ সালাম জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন, খান মনিরুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোল্লা আতিকুর রহমান রাসেল।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপি’র সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক, জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি সরদার লিয়াকত আলী, জেলা কৃষক দলের আহ্বায়ক আসাফউদ্দৌলা জুয়েল, বিএনপি নেতা তালুকদার শহিদুল ইসলাম স্বপন।
যুবদল নেতা ফকির মাসুম বিল্লাহ, ছাত্রদল নেতা শেখ আরিফুল ইসলাম, ইমরান মির্জা, হোসাইন তুমান, মিরাজ হুসাইন, আহমেদ জুবায়ের আকাশ, রিয়াজ উস সালেহিন চয়ন, জহিরুল ইসলাম শোভন সহ জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, শহিদ ইমাদুল কবিরকে বিগত স্বৈরাচারী সরকারের আমলে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সেই দুঃসময়ে ভিন্নমত দমন, গুম–খুন আর রাজনৈতিক প্রতিহিংসা ছিল নিত্যদিনের ঘটনা।
আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই শুধু ইমাদুল কবির নয়, তৎকালীন সময়ে সংঘটিত সকল হত্যাকাণ্ডের বিচার চাই। কোনো হত্যাকাণ্ডের বিচার বাদ যাবে না, কোনো অপরাধী রেহাই পাবে না।
বিক্ষোভ সমাবেশ শেষে শহীদ ইমাদুল কবিরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews