1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করল ইরান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত জাতীয় সংসদে আজ ১৪ বিল পাশ বিজ্ঞান চর্চায় নতুন উদ্দীপনা: পাইকগাছায় জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন টেকনাফে ২৩ হাজার পিস ইয়াবা পিস জব্দ করেছে কোস্টগার্ড পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মায়ানমারে পাচারকালে সিমেন্টসহ চারজনকে আটক করেছে কোস্টগার্ড পাইকগাছায় এসিল্যান্ডের অভিযান; অবৈধ দখল অপসারণ দাকোপে দলিত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক উন্নয়নে প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ভোলায় কোস্টগার্ডের অভিযানে ৪ হাজার লিটার জ্বালানি তেলসহ আটক ১

পাইকগাছায় প্রায় ২ লক্ষ প্রাকৃতিক চিংড়ি রেনু জব্দ

  • প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি::পাইকগাছায় মৎস্য সম্পদ সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নে বিশেষ অভিযান পরিচালনা করে চার চিংড়ি ব্যবসায়ীর কাছ থেকে ৬ ড্রাম ভর্তি প্রায় ২ লক্ষ প্রাকৃতিক উৎসের চিংড়ি রেনু জব্দ করা হয়েছে। পরে এসব রেনু কপোতাক্ষ নদীতে অবমুক্ত করা হয়।

রবিবার সকালে সিনিয়র উপজেলা মৎস্য কার্যালয় থেকে রাড়ুলী ইউনিয়নের বাঁকা–ভবানীপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় এ পুশবিরোধী অভিযান পরিচালিত হয়। এ সময় নিষিদ্ধ ঘোষিত প্রাকৃতিক উৎসের চিংড়ি রেনু জব্দ করে নদীতে অবমুক্ত করা হয় এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সচেতন করে সতর্ক করা হয়। পুনরায় এ ধরনের কার্যক্রমে জড়িত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।

অভিযানটি পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক। এছাড়া নৌ পুলিশসহ উপস্থিত ছিলেন ক্ষেত্র সহকারী রণধীর সরকার, এএসআই আতাউর রহমান ও সঙ্গীয় ফোর্সের সদস্যরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট