রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস বাড়ির দেয়াল ভেঙে মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণের ভাণ্ডার গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর শিক্ষকদের অবসর ভাতা পেতে আর দপ্তরে দপ্তরে ঘুরতে হবে না-প্রধানমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন চিতলমারীতে খালেদা জিয়া’র জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

যানজটমুক্ত নগরী গড়তে কেএমপি’র উদ্যোগে ইজিবাইক চালকদের প্রশিক্ষণ

  • প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: যানজটমুক্ত নগরী গড়তে কেএমপি’র উদ্যোগে ইজিবাইক চালকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। খুলনা মহানগরীকে যানজটমুক্ত করতে খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ট্রাফিক বিভাগের উদ্যোগে এক মহতী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সড়কে চলাচলের ক্ষেত্রে করণীয় ও বর্জনীয় বিষয়ে ইজিবাইক চালকদের প্রশিক্ষণ কর্মশালা চলমান। ২৪ নভেম্বর সোমবার সকাল ১০ ঘটিকায় নগরীর জোড়াগেট ট্রাফিক অফিসে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ৫২ তম দিনে ১২তম সপ্তাহ (চলমান) আজ প্রশিক্ষণ নেয়া ৩৪ জন সহ সর্বমোট ৭১০৯ জন চালককে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
কেএমপি ট্রাফিক বিভাগের পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) তপন কুমার মজুমদার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এর মাধ্যমে নগরীকে যানজটমুক্ত রাখতে সড়কে চলাচলের ক্ষেত্রে করণীয় ও বর্জনীয় বিষয়গুলো ভিডিও ও স্থিরচিত্রের মাধ্যমে উপস্থাপন করতঃ বাস্তবভিত্তিক প্রশিক্ষণ প্রদান করেন। ইজিবাইকে যাত্রী উঠানো-নামানোর নিয়ম, ওভারটেকিং, বাম লেন ক্লিয়ার রাখার সুফল, ট্রাফিক আইন মেনে চলার সুফল, লো স্পিড ও হাই স্পিড লেন সম্পর্কে ধারণা প্রদান, যানজট নিরসনে করণীয়, বিপদ এড়ানোর কৌশল, বিপদে পড়লে করণীয়। অপরিচিত কারোও কাছ থেকে খাবার না খাওয়া, সন্ধ্যার পরে নির্জন রাস্তা এড়িয়ে চলা, শহরের বাইরে অপরিচিত কোন রিজার্ভ ট্রিপে না যাওয়া, মাক্স বা মুখোশ পরা ব্যক্তি গাড়িতে উঠলে সতর্ক থাকা। গাড়ির লোকেশন জানতে জিপিএস ব্যবহার করা, নিজের নিরাপত্তার প্রতি সর্বোচ্চ খেয়াল রাখা এবং অনাকাঙ্খিত পরিস্থিতি এড়ানোর জন্য জাতীয় জরুরী সেবা ৯৯৯ ও থানার ওসির নাম্বারে ফোন দিয়ে অবগত করা সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়।
যানজটমুক্ত সুশৃঙ্খল খুলনা শহর উপহার দিতে কেএমপি কর্তৃক ইজিবাইক চালকদের প্রশিক্ষণ প্রদানের এই অনন্য উদ্যোগকে চালকরা সাধুবাদ জানান। খুলনা মেট্রোপলিটন পুলিশ আশা করে ইজিবাইক চালকদের প্রশিক্ষণে শেখানো নিয়ম-কানুন যদি তারা মেনে চলে তাহলে অভূতপূর্ব পরিবর্তন আনা সম্ভব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews