রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস বাড়ির দেয়াল ভেঙে মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণের ভাণ্ডার গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর শিক্ষকদের অবসর ভাতা পেতে আর দপ্তরে দপ্তরে ঘুরতে হবে না-প্রধানমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন চিতলমারীতে খালেদা জিয়া’র জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নড়াইল জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে বিসিএস প্রশাসন একাডেমির রেক্টরের মতবিনিময়

  • প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) ড. মো: ওমর ফারুক প্রশাসনের কর্মকর্তাদের প্রশিক্ষণ বিষয়ে উদ্বুদ্ধকরণ কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকালে নড়াইল সার্কিট হাউজের সম্মেলনকক্ষে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে ‘প্রশিক্ষণ, দক্ষতা ও সুশাসন’ বিষয়ে মতবিনিময় করেন।
রেক্টর বলেন, প্রশিক্ষণ হতে হবে বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ। কর্মক্ষেত্রে পেশাগত দ্বায়িত্ব দক্ষতার সাথে পালন ও সুশাসন বাস্তবায়নে প্রশিক্ষণের বিকল্প নেই। ৬০ জনঘন্টার প্রশিক্ষণ ফলপ্রসূ করতে স্থানীয়ভাবে অভিজ্ঞ সম্পদব্যক্তিদের গুরুত্ব দিতে হবে। ভালো প্রশাসক হতে পেশাগত জ্ঞান, দক্ষতা, শৃঙ্খলা ও সততা থাকতে হবে। আমাদের সামনে বড় চ্যালেঞ্জ স্বচ্ছ, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা।
সভায় নড়াইল জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালামের সভাপতিত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক জুলিয়া সুকায়নাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews