1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
পরমাণু অস্ত্র বহনে সক্ষম মার্কিন বোমারু বিমান বিধ্বস্তে নিহত ৮ ইরানের ২৪ বিলিয়ন ডলার ফিরিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন বিশ্বকাপে প্রধানমন্ত্রী কোন দলের সাপোর্টার, জানালেন নিজেই পাইকগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লিডার্সের লবণসহিষ্ণু ব্রি ধান-৮৭ বীজ বিতরণ নগরীতে ম্যাটেরিয়াল রিকভারী সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বর্তমান সরকার দেশের অপার সম্ভাবনাময় সমুদ্র সম্পদের বিজ্ঞানভিত্তিক টেকসই ব্যবহার নিশ্চিত করবে-বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী নৌবাহিনী পরিচালিত শিপইয়ার্ডে নির্মিত হচ্ছে সামুদ্রিক গবেষণা জাহাজ

দাকোপে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে স্কুল ফিডিং কর্মসূচি ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি:: জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ উপলক্ষে দাকোপে স্কুল ফিডিং কর্মসূচি, চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) বেলা ১১টায় দাকোপ উপজেলা সদর চালনা এন সি ব্লু বার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রতিটি শিশুকে সিদ্ধ করা ডিম খাওয়ানোর মধ্যে দিয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রেক্সনা খাতুনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে অত্র বিদ্যালয়ের প্রতিটি শিশুদের মাঝে সিদ্ধ করা ডিম হাতে তুলে দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদার। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দিপ্পল বিশ্বাস, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ইসলামুল হক মিঠু, অত্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শিউলী রানী গাইন,সহকারি শিক্ষক পল্লব বিশ্বাসসহ অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সহকারি শিক্ষক- শিক্ষিকাবৃন্দ,অভিভাবকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট