1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশ ছেড়েছেন বিসিবি সভাপতি আমিনুল তারেক রহমানের সঙ্গে ইসলামী আন্দোলন আমিরের বৈঠক বিদায়ী শ্রদ্ধা ও কৃতজ্ঞতা: প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিশেষ সাক্ষাৎ জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ দিচ্ছেন নিজ কার্যালয়ে বিদায়ী ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা, করলেন ফটোসেশন টেকনাফে কোস্টগার্ড-র‍্যাবের অভিযানে পুরুষ নারী ও শিশুসহ উদ্ধার ১৫ জাতীয়তাবাদী পাট শ্রমিক দল খুলনা অঞ্চলের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সদস্য’র জন্য দোয়া বাগেরহাটে যুবদল নেতার বসতঘরে অগ্নি-সংযোগ তারুণ্যের উৎসব উপলক্ষ্যে কোস্টগার্ড পশ্চিম জোনের মেডিক্যাল ক্যাম্পেইন মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে প্রস্তুতিসভা

বেগম খালেদা জিয়া’র সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় খুমেক হাসপাতালে দোয়া

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে

বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ড্যাব, কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে কুরআন খানী ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বাদ জোহর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের কনফারেন্স রুমে বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শেখ আলিমুজ্জামান-এর সঞ্চালনায় দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সাধারণ সম্পাদক ডা. আবু জাফর এম সালেহ পলাশ, সমাজকল্যাণ সম্পাদক ডা. তাজরুল ইসলাম তাজ, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কাজী মোহাম্মদ আইনুল ইসলাম, উপ-পরিচালক ডা. সুজাত আহমেদ, সহকারী পরিচালক ডা. কাজী আহসান হাবিব, তত্ত্বাবধায়ক ডা. মো. আখতারুজ্জামান, কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. মোস্তফা কামাল, পিজিটিডিএ সভাপতি ডা. কামরুল হুদা নিশান, ইএনটি বিভাগের চিকিৎসক ডাঃ মাফি আমিনুর ইসলামসহ হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি শেখ শরিফুর রহমান, ইন্টার্ন চিকিৎসক পরিষদের নেতৃবৃন্দ, মেডিকেল কলেজের শিক্ষার্থী, হাসপাতালে নার্সিং তত্ত্বাবধায়ক সহ অন্যান্য নার্সিং কর্মকর্তাগণ ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মসজিদের পেশ ইমাম মাওলানা শাইখুল ইসলাম।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট