রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস বাড়ির দেয়াল ভেঙে মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণের ভাণ্ডার গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর শিক্ষকদের অবসর ভাতা পেতে আর দপ্তরে দপ্তরে ঘুরতে হবে না-প্রধানমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন চিতলমারীতে খালেদা জিয়া’র জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাগেরহাটে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি

  • প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি:: বাগেরহাটে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টের (১০) দশম গ্রেডের দাবিতে কর্মবিরতি পালিত। বুধবার(৩ ডিসেম্বর) সকাল ৮টা থেকে শুরু হওয়া এ কর্মবিরতি চলে দুপুর ১২টা পর্যন্ত। দাবি আদায়ের লক্ষ্যে এ কর্মবিরতি পালন করেছেন বাগেরহাট সদর ২৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মেসি, এক্স-রে, প্যাথলজি, ডেন্টাল, স্যানিটারি ও ইপিআই বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা এ কর্মসূচি পালন করেন। এতে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ রোগী।
এর আগে, গত ৩০ নভেম্বর সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত একই দাবিতে কর্মবিরতি পালন করেন তারা। এদিকে দাবি বাস্তবায়নে বৃহস্পতিবার থেকে লাগাতার কমপ্লিট শাট ডাউন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। কর্মবিরতিতে স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মো. শহিদুল ইসলাম, ফার্মাসিস্ট টেকনোলজিস্ট গাজী মোঃ লিয়াকত বলেন, ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে আমরা বুধবার অর্ধদিবস কর্মবিরতি পালন করছি। দাবি বাস্তবায়ন না হলে বৃহস্পতিবার থেকে লাগাতার কমপ্লিট শাট ডাউন কর্মসূচি পালন করা হবে।
কর্মবিরতি কর্মসূচিতে উপস্থিত ছিলে মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওলজিস্ট) শেখ জাকির হোসেন, ফার্মাসিস্ট আমিনুর রহমান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews