রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস বাড়ির দেয়াল ভেঙে মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণের ভাণ্ডার গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর শিক্ষকদের অবসর ভাতা পেতে আর দপ্তরে দপ্তরে ঘুরতে হবে না-প্রধানমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন চিতলমারীতে খালেদা জিয়া’র জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পাইকগাছায় কে এফ ডি ’৮৯ ব্যাচের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

  • প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি::“এসো প্রতিবন্ধীদের হাত ধরি, সুন্দর সমাজ গড়ি”—এই স্লোগানকে ধারণ করে বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে পাইকগাছায় কে এফ ডি ’৮৯ ব্যাচের উদ্যোগে বিভিন্ন উপজেলার পাঁচজন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার, ইয়ারফোন ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার লস্কর ইউপির চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিনের সার্বিক দিকনির্দেশনায় তারই বাসভবনে এ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন চেয়ারম্যান পত্নী সোহেলী জামান।

এবার বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে হুইল চেয়ারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন-পাইকগাছার কপিলমুনী এলাকার দূর্জয় রায়, হাটবাড়ি গ্রামের কনিকা রানী রায় ও সুষমা মন্ডল, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালি গ্রামের রাবেয়া ও সুমন মন্ডল, এবং আশাশুনী উপজেলার উত্তর বড়দল গ্রামের মহাসিন আলী।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা হাফিজুর রহমান কাগুজী, জামির হোসেন, কুমারেশ চন্দ্র মন্ডলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগীদের অভিভাবকরা।

জানা গেছে, ২০০৩ সাল থেকে চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন প্রতিবন্ধীদের উন্নয়ন ও সহযোগিতায় নিয়মিত মানবিক কর্মকাণ্ড চালিয়ে আসছে। প্রতিবছর বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে বিভিন্ন সহায়তার পাশাপাশি ফরম পূরণ, শিক্ষা সহায়তা, চিকিৎসা ও ঘর নির্মাণসহ প্রতিবন্ধীদের নানামুখী কার্যক্রমও পরিচালনা করে আসছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews