1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
কেসিসি প্রশাসকের সাথে এমপ্লয়ীজ ইউনিয়নের নবনির্বাচিত পরিষদ নেতৃবৃন্দের সাক্ষাত নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৭৩০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পানি সম্পদ রক্ষায় পাইকগাছায় সমন্বিত উদ্যোগ; কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত টি-টোয়েন্টিতে বাঁহাতি পেসারদের সিংহাসনে মোস্তাফিজ লাল-সবুজের বিজয়োল্লাস, ছাদখোলা বাসে সাফজয়ী যুবাদের রাজকীয় সংবর্ধনা যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান স্পিকারকে চেয়ারম্যান করে ৫ সদস্যের সংসদ সচিবালয় কমিশন গঠন সরকারি-বেসরকারি অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করে প্রজ্ঞাপন ডেঙ্গু ও চিকনগুনিয়া সংক্রমণ প্রতিরোধে নগরজুড়ে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান দুর্নীতিহীন ও যোগ্য নেতৃত্বেই শিক্ষা প্রতিষ্ঠান শক্তিশালী হবে: এমপি আবুল কালাম আজাদ

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত করলেন নবাগত ইউএনও ওয়াসিউজ্জামান চৌধুরী

  • প্রকাশিত: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: পাইকগাছায় ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাতবরণকারী দুই শহীদের কবর জিয়ারত করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকালে তিনি রাড়ুলী ইউনিয়নের শহীদ নবী-নুর মোড়ল এবং চাঁদখালী ইউনিয়নের শহীদ রকিবুল হাসানের কবর জিয়ারত করে তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

জিয়ারতের সময় শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এসময়ে ইউএনও ওয়াসিউজ্জামান চৌধুরী শহীদ পরিবারের খোঁজখবর নেন, তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। তিনি শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।

নবাগত ইউএনও ওয়াসিউজ্জামান চৌধুরীর এ মানবিক উদ্যোগে শহীদ পরিবারগুলো কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাকে ধন্যবাদ জানান।

জানা গেছে, ২০২৪ সালের ২১ জুলাই কোটা সংস্কার আন্দোলনে ঢাকার সাভারে নিহত হন নবী-নুর মোড়ল এবং ৫ আগস্ট রকিবুল হাসান শাহাদাতবরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট