রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস বাড়ির দেয়াল ভেঙে মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণের ভাণ্ডার গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর শিক্ষকদের অবসর ভাতা পেতে আর দপ্তরে দপ্তরে ঘুরতে হবে না-প্রধানমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন চিতলমারীতে খালেদা জিয়া’র জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাগেরহাট গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সমন্বয় সভা

  • প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৯ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি:: বাগেরহাট গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধ – বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ৮ ডিসেম্বর) সকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেনক স্থানীয় সরকারের উপ পরিচালক ডা: মোঃ ফখরুল হাসান। সমন্বয় সভায় উপস্থিত ছিলেন, নয়টি উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ ও ৭৫ টি ইউনিয়ন পরিষদের ইউপি প্রশাসনিক কর্মকর্তারা আরো উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার শাখার অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ও পিএফএ সহ উপজেলা সমন্বয় কারীগণ। অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, প্রত্যেকটি ইউনিয়ন পরিষদে পাঁচটি করে মামলা টার্গেট অর্জন করতে হবে। গ্রাম আদালতের প্রচার-প্রচারণার কার্যক্রম চালিয়ে যেতে হবে, বাগেরহাট জেলাকে একটি ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। গ্রাম আদালত তৃণমূল পর্যায়ে খুবই গুরুত্বপূর্ণ উচ্চ আদালতে মামলার জট কমাতে আমাদের গ্রাম আদালতের উপরে বেশি গুরুত্ব দিতে হবে। পাশাপাশি তৃণমূল পর্যায়ে মানুষের আইনি সেবা নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন, গ্রাম আদালতের ডিস্ট্রিক্ট ম্যানেজার, নাজমুল হাসান।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews