রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস বাড়ির দেয়াল ভেঙে মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণের ভাণ্ডার গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর শিক্ষকদের অবসর ভাতা পেতে আর দপ্তরে দপ্তরে ঘুরতে হবে না-প্রধানমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন চিতলমারীতে খালেদা জিয়া’র জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

অদম্য নারী পুরস্কার পাচ্ছেন পাইকগাছার ৫ গর্বিত নারী

  • প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ২১৬ বার পড়া হয়েছে

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:: আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫ উপলক্ষে পাইকগাছার পাঁচ সফল নারীকে প্রদান করা হচ্ছে অদম্য নারী সম্মাননা। আগামীকাল ৯ ডিসেম্বর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক দপ্তর আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে এ পুরস্কার তুলে দেওয়া হবে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুরস্কারের জন্য মনোনীত নারীরা হলেন—অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী: গোপালপুর গ্রামের মেহেদী হাসানের সহধর্মিণী হাবিবা আক্তার রিতি (২২)। নিজ বাড়িতে রঙিন অ্যাকুরিয়াম মাছ ও কোয়েল পাখির বাচ্চা উৎপাদনের মাধ্যমে তিনি একজন সফল নারী উদ্যোক্তা হিসেবে স্বীকৃতি পেয়েছেন। শিক্ষা ও চাকরিক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী: বাতিখালী গ্রামের আমিন উদ্দিন সানার মেয়ে সুজাতা আমিন (২৯)। বর্তমানে তিনি সহকারী জজ হিসেবে গোপালগঞ্জে কর্মরত রয়েছেন। নির্যাতনের বিভীষিকা কাটিয়ে নতুন জীবন শুরু করা নারী:
কমলাপুর গ্রামের বদরুদ্দোজা সানার মেয়ে নাসরিন খাতুন (৩২)। দর্জি কাজ ও ক্ষুদ্র ব্যবসা করে তিনি নিজের জীবনে নতুনভাবে ঘুরে দাঁড়িয়েছেন এবং আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছেন।

সফল জননী ক্যাটাগরি: শ্রীকণ্ঠপুর গ্রামের মৃত আব্দুস সামাদ আজাদের সহধর্মিণী ফিরোজা খাতুন (৫৫)। তার তিন সন্তানের মধ্যে দুই ছেলে বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং মেয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা লাভ করছে।

সমাজ উন্নয়নে অবদানকারী নারী:
চর লক্ষ্মীখোলা গ্রামের বিপ্লব কান্তি সরকারের সহধর্মিণী তেরেজা গোমেজ (৩৭)। হস্তশিল্প ও প্রশিক্ষণের মাধ্যমে তিনি এলাকার বহু নারীকে স্বাবলম্বী করে তুলছেন।

মঙ্গলবার(৯ ডিসেম্বর) অনুষ্ঠানেই এ পাঁচ অদম্য নারীর হাতে তুলে দেওয়া হবে সম্মাননা সনদ ও পুরস্কার।
পাইকগাছার নারীর ক্ষমতায়ন ও উন্নয়নে এ সম্মাননা অনন্য ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews