1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
পরমাণু অস্ত্র বহনে সক্ষম মার্কিন বোমারু বিমান বিধ্বস্তে নিহত ৮ ইরানের ২৪ বিলিয়ন ডলার ফিরিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন বিশ্বকাপে প্রধানমন্ত্রী কোন দলের সাপোর্টার, জানালেন নিজেই পাইকগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লিডার্সের লবণসহিষ্ণু ব্রি ধান-৮৭ বীজ বিতরণ নগরীতে ম্যাটেরিয়াল রিকভারী সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বর্তমান সরকার দেশের অপার সম্ভাবনাময় সমুদ্র সম্পদের বিজ্ঞানভিত্তিক টেকসই ব্যবহার নিশ্চিত করবে-বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী নৌবাহিনী পরিচালিত শিপইয়ার্ডে নির্মিত হচ্ছে সামুদ্রিক গবেষণা জাহাজ

খুলনায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্য নিয়ে মঙ্গলবার খুলনায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করা হয়। এ উপলক্ষ্যে সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ।
সভায় প্রধান অতিথি বিভাগীয় কমিশনার বলেন, দুর্নীতি একটি সামাজিক ব্যাধি। নিজেকে দিয়ে দুর্নীতি দমন শুরু করতে হবে। আমরা যদি নিজেদের চিন্তা চেতনায় পরিবর্তন আনতে এবং সততার চর্চা করতে পারি, তাহলে এ ব্যাধি থেকে মুক্ত হতে পারবো। যে দুর্নীতি করে, তার বিবেক সঠিক ভাবে কাজ করে না, মরে যায়। তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে পারলে, দুর্নীতি দমনে ভালো কিছু হবে। অন্যের হক আদায় করে দায়িত্ব পালন করতে পারলে, দুর্নীতি দমনে আইনের প্রয়োজন হবে না।
খুলনা জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন মেট্রোপলিটন অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, অতিরিক্ত ডিআইজি জয়নুদ্দীন, দুর্নীতি দমন কমিশন খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক জালাল উদ্দিন আহাম্মদ, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক মনি মোহন সাহা। স্বাগত বক্তৃতা করেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ আবদুল ওয়াদুদ।
এ উপলক্ষ্যে খুলনা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতীয় ও দুদক পতাকা উত্তোলন এবং ফেস্টুন-বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়। এছাড়া জেলা প্রশাসকের কার্যালয় সম্মুখস্থ রাস্তায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট