1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় মেসি কত নম্বরে? বিধ্বস্ত ইরান ও লেবাননকে বড় সহায়তার ঘোষণা চীনের ইরান-যুক্তরাষ্ট্রের ১৪ দফা চুক্তিতে কী আছে, দেখে নিন একনজরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি ফুল ছিটিয়ে ও বাদ্য বাজিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা পাইকগাছায় ড্রেনের নোংরা পানিতে পাউবো পুকুর দূষিত; ড্রেন সংস্কারের দাবি তারাকান্দায় মউক চেয়ারম্যান মোতাহার হোসেনকে উপজেলা প্রশাসনের ফুলেল শুভেচ্ছা ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বিদ্যুতের চাহিদা পূরণে বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সৌরশক্তিকে কাজে লাগানো-নজরুল ইসলাম মঞ্জু পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবণসহিষ্ণু ব্রি ধান-৮৭ বীজ বিতরণ

মোংলায় বিজয় দিবসে উন্মুক্ত থাকবে নৌবাহিনী কোস্টগার্ডের যুদ্ধজাহাজ

  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৪১ বার পড়া হয়েছে

মনির হোসেন, মোংলা:: মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে ১৬ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মোংলার দিগরাজ নেভাল বার্থে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা আবু বকর’ এবং কোস্টগার্ড বেইসে বাংলাদেশ কোস্টগার্ড জাহাজ ‘বিসিজিএস কামরুজ্জামান’ জনসাধারনের জন্য উন্মুক্ত রাখা হবে।

জানা গেছে, মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে ১৬ ডিসেম্বর মঙ্গলবার মোংলায় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ঘুরে দেখার সুযোগ পাবেন দর্শনার্থীরা। মঙ্গলবার দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মোংলার দিগরাজ নেভাল বার্থে নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা আবু বকর’ জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে। ওইদিন দর্শনার্থীরা প্রয়োজনীয় নির্দেশনা মেনে নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা আবু বকর’ পরিদর্শন করতে পারবেন।

কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তর থেকে জানানো হয়েছে, মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দিগরাজ বিসিজি বেইসে বাংলাদেশ কোস্টগার্ড জাহাজ ‘বিসিজিএস কামরুজ্জামান’ জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হবে। ওইদিন দর্শনার্থীরা কোস্টগার্ডের জাহাজ পরিদর্শন করতে পারবেন এবং গভীর সমুদ্র এলাকার নিরাপত্তায় কোস্টগার্ড বাহিনীর কার্যক্রম সম্পর্কে ধারনা নিতে পারবেন। একইদিনে কোস্টগার্ড স্টেশন রুপসায় ‘বিসিজিএস তৌহিদ’ জাহাজটি ঘুরে দেখার সুযোগ পাবেন খুলনা ও রুপসা এলাকার দর্শনার্থীরা।

এছাড়াও বিজয় দিবস উপলক্ষে মোংলা ও খুলনা নৌ অঞ্চলের সকল জাহাজ ও ঘাঁটিতে মুক্তিযুদ্ধ বিষয়ক বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং নৌবাহিনী পরিচালিত নৌপরিবার শিশু নিকেতন ও নৌবাহিনী স্কুল এন্ড কলেজে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা সভা, কবিতা আবৃত্তি, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট