রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস বাড়ির দেয়াল ভেঙে মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণের ভাণ্ডার গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর শিক্ষকদের অবসর ভাতা পেতে আর দপ্তরে দপ্তরে ঘুরতে হবে না-প্রধানমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন চিতলমারীতে খালেদা জিয়া’র জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাগেরহাটে ইমাম সমিতির সংবাদ সম্মেলন জেলা বিএনপির সদস্য’র প্রতিবাদ

  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৬৫ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটে ইমাম সমিতির সংবাদ সম্মেলনের প্রতিবাদ করেছেন জেলা বিএনপির সদস্য কাজী খায়রুজ্জামান শিপন। রবিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি বাগেরহাটের সভাপতি হাফেজ মাওলানা মোঃ রুহুল আমিন খান আমার একটি বক্তবের খন্ডিত অংশ তুলে ধরে একটি রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দিতে একটি সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ উপস্থাপন করেছে। আমি বাগেরহাট-৪ আসনে বাংলাদেশ জাতিয়তাবাদী দলের মনোনয়ন প্রত্যাশী। আমার জনপ্রিয়তায় ইর্ষান্নিত হয়ে একটি রাজনৈতিক দলের পক্ষে সুবিধা নিতে আমার বক্তব্যের খন্ডিত অংশ তুলে ধরে আমার সম্মান হানি করেছেন। আমার নির্বাচনী এলাকায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় একটি দোয়া মাহফিলে বক্তৃতায়ন বলেছিলাম, কোন ধর্মভিত্তিক সংগঠন যদি বাচ্চাদের মাথায় হাত দিয়ে কিরা করিয়ে কোরআন শরিফ নিয়া ফতুয়া দেয় তাদের বেঁধে পুলিশে দিবেন। আপনারা না পারলে আমাকে বলবেন। আমি ইমামদের বিরুদ্ধে কোন মানহানিকর বক্তব্য দেইনি।আমি এই সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। উল্লেখ্য, জাতীয় ইমাম সমিতির বাগেরহাটের সভাপতি রুহুল আমিন খান জামায়াতে ইসলামি মনোনিত বাগেরহাট পৌর সভার মেয়র প্রার্থী। তিনি ইমাম সমিতির ব্যানার ব্যবহার করে একটি দলের পক্ষে প্রচারনা চালিয়ে যাচ্ছেন।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews