1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় মেসি কত নম্বরে? বিধ্বস্ত ইরান ও লেবাননকে বড় সহায়তার ঘোষণা চীনের ইরান-যুক্তরাষ্ট্রের ১৪ দফা চুক্তিতে কী আছে, দেখে নিন একনজরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি ফুল ছিটিয়ে ও বাদ্য বাজিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা পাইকগাছায় ড্রেনের নোংরা পানিতে পাউবো পুকুর দূষিত; ড্রেন সংস্কারের দাবি তারাকান্দায় মউক চেয়ারম্যান মোতাহার হোসেনকে উপজেলা প্রশাসনের ফুলেল শুভেচ্ছা ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বিদ্যুতের চাহিদা পূরণে বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সৌরশক্তিকে কাজে লাগানো-নজরুল ইসলাম মঞ্জু পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবণসহিষ্ণু ব্রি ধান-৮৭ বীজ বিতরণ

বেনাপোলে হুন্ডির টাকাসহ ভারতীয় দুই নারী পাসপোর্ট যাত্রী আটক

  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৭৩ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: বেনাপোল চেকপোস্ট কাষ্টমসে প্রায় ১৭ লাখ হুন্ডির টাকাসহ ভারতীয় দুই নারী পাসপোর্ট যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্মকর্তারা।

রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বেনাপোল চেকপোস্ট কাস্টমসে স্ক্যানিংয়ের সময় তাদের ব্যাগ তল্লাশি করে বাংলাদেশি প্রায় ১৭ লাখ টাকা উদ্ধার করা হয়। এ সময় কাস্টমস কর্তৃপক্ষ তাদের আটক করে। বেনাপোল চেকপোস্ট কাস্টমসের রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন ZA 133250 নম্বরের পাসপোর্ট যাত্রী উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ থানার রায়পুর গ্রামের আনন্দ বৈদ্য’র স্ত্রী রিনা বৈদ্য (৩৭) এবং Z 7248434 নম্বরের পাসপোর্ট যাত্রী একই এলাকার মৃত সানোয়ার শাহাজী’র স্ত্রী মুক্তি শাহাজি (৫৪)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা এক হাজার টাকার বিনিময়ে ওই টাকা বাংলাদেশে নিয়ে আসছিলেন। এ ঘটনায় আটক ভারতীয় নাগরিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছেন।

বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার অতুল গোস্বামী জানান, ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে কাস্টমসের স্ক্যানিং তল্লাশি কেন্দ্রে তাদের ব্যাগ তল্লাশির জন্য দিলে সেখানে ১৭ লাখ টাকা পাওয়া যায়। আপতত টাকাগুলো সিজার করা হয়েছে। উপযুক্ত প্রমাণ স্বাপেক্ষে টাকাগুলো ফেরত দেওয়া হবে। যথাযথ প্রমাণ দেখাতে না পারলে সরকারি কোষাগার জমা দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট