1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় মেসি কত নম্বরে? বিধ্বস্ত ইরান ও লেবাননকে বড় সহায়তার ঘোষণা চীনের ইরান-যুক্তরাষ্ট্রের ১৪ দফা চুক্তিতে কী আছে, দেখে নিন একনজরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি ফুল ছিটিয়ে ও বাদ্য বাজিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা পাইকগাছায় ড্রেনের নোংরা পানিতে পাউবো পুকুর দূষিত; ড্রেন সংস্কারের দাবি তারাকান্দায় মউক চেয়ারম্যান মোতাহার হোসেনকে উপজেলা প্রশাসনের ফুলেল শুভেচ্ছা ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বিদ্যুতের চাহিদা পূরণে বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সৌরশক্তিকে কাজে লাগানো-নজরুল ইসলাম মঞ্জু পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবণসহিষ্ণু ব্রি ধান-৮৭ বীজ বিতরণ

দাকোপে চাঁদাদাবীর অভিযোগে এনসিপির দু’নেতা অবরুদ্ধ

  • প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৬৩ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি:: দাকোপে খাদ্য গুদামে চাঁদাদাবীর অভিযোগে এনসিপির দু’নেতাকে উত্তেজিত জনতা অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ এসে তাদেরকে হেফাজাতে নেয় । তবে দাকোপ থানা পুলিশ জানায় বিষয়টি দু’পক্ষের ভূল বোঝাবুঝি মাত্র।
সোমবার দুপুর ১ টার পর দাকোপ উপজেলা এনসিপির যুগ্ম আহবায়ক রাহাত সরদার এবং খুলনা জেলা ছাত্র শক্তির সংগঠক সোহেল রানা বাবু মল্লিক দাকোপ উপজেলা খাদ্য গুদামে গিয়ে ৩০ হাজার টাকা চাঁদা দাবী করে এমন অভিযোগে স্থানীয় উত্তেজিত জনতা তাদেরকে অবরুদ্ধ করে রাখে। মূহুর্তের মধ্যে খবরটি ছড়িয়ে পড়লে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন গনমাধ্যম কর্মিসহ শত শত মানুষ সেখানে উপস্থিত হয়। এ সময় খাদ্য গুদামের লেবার সরদার রিয়াজ আলী বলেন, রাহাত সরদার তার কাছে প্রতি মাসে ৩০ হাজার টাকা করে চাঁদা দাবী করে। দাবীকৃত চাঁদার টাকা নিতে আসলে তার সাথে আমার কথা কাটাকাটির এক পর্যায়ে স্থানীয় জনতা জড়ো হয়ে খাদ্য গুদাম অফিসে তাদেরকে অবরুদ্ধ করে রাখে। তবে অভিযুক্ত রাহাত সরদার চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে বলেন, আমার নিজের একটি ডিলারশিপের লাইসেন্স থাকায় সে বিষয়ে কথা বলতে এখানে এসেছিলাম। ঘটনার সময় বিক্ষুদ্ধ জনতা খাদ্য গুদাম অফিসের সামনে জড়ো হয়ে চাঁদাদাবীর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবীতে বিক্ষোভ প্রদর্শন করে। খবর পেয়ে দাকোপ থানা পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করে থানা হেফাজাতে নিয়ে যায়। এ রিপোর্ট লেখার সময় সর্বশেষ তথ্য জানতে চাইলে দাকোপ থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান আতিক বলেন, বিষয়টি তেমন কিছু না। দু’পক্ষের ভূল বোঝাবুঝির কারনে এমনটা হয়েছিল তবে সেটির সমাধান হয়ে গেছে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট