রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস বাড়ির দেয়াল ভেঙে মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণের ভাণ্ডার গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর শিক্ষকদের অবসর ভাতা পেতে আর দপ্তরে দপ্তরে ঘুরতে হবে না-প্রধানমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন চিতলমারীতে খালেদা জিয়া’র জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বেনাপোল ইমিগ্রেশনে বিস্ফোরক মামলার আসামি আটক আটক, থানায় হস্তান্তর

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: ইমিগ্রেশন স্টপলিস্টে নাম থাকায় যশোরের বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ বিস্ফোরক আইনের বাংলাদেশি পাসপোর্টধারী এক যাত্রীকে জিজ্ঞাসাবাদ শেষে আটক করেছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১টার দিকে ভারতে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশনে আবুল কালাম আজাদ (৪৯) নামে ওই যাত্রীকে আটক করা হয়। তিনি যশোর জেলার ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামের দাউদ হোসেনের ছেলে।

ইমিগ্রেশন সূত্রে জানা যায়, পাসপোর্ট যাত্রী আবুল কালাম আজাদ বহির্গমন ডেস্কে সিল মারার জন্য জমা দিলে ইমিগ্রেশন সার্ভারে স্টপলিস্টে তার নাম পাওয়া যায়। এ সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তিনি স্বীকার করেন তার বিরুদ্ধে যশোরের ঝিকরগাছা থানায় বিস্ফোরক আইনে একটি মামলা রয়েছে। যার নং ১৩, তারিখঃ ১৭-১২-২০২৪, জিআর নং ২৭৩। বিস্ফোরক আইন ১৯০৮, ধারা- ১৫(৩) ২৫ডি। পরবর্তীতে তার মামলার বিষয়ে খোঁজখবর নিয়ে সত্যতা পাওয়ায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ বিকাল আড়াইটার দিকে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করেন।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস এম শাখাওয়াত হোসেন জানান, আটক আজাদের মামলার তথ্য যাচাই-বাছাই শেষে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews