রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস বাড়ির দেয়াল ভেঙে মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণের ভাণ্ডার গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর শিক্ষকদের অবসর ভাতা পেতে আর দপ্তরে দপ্তরে ঘুরতে হবে না-প্রধানমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন চিতলমারীতে খালেদা জিয়া’র জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দর্শনার্থীদের পদচারণায় মুখরিত কোস্টগার্ড জাহাজ ‘বিসিজিএস কামরুজ্জামান’

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৩৪৪ বার পড়া হয়েছে

মনির হোসেন, মোংলা::মহান বিজয় দিবস উপলক্ষে মোংলায় জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয় বাংলাদেশ কোস্টগার্ড জাহাজ ‘বিসিজিএস কামরুজ্জামান’। ১৬ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কোস্টগার্ডের এই যুদ্ধ জাহাজটি দেখতে মোংলা শহর ও পার্শ্ববর্তী রামপাল, দাকোপ উপজেলা থেকেও ছুটে আসে মানুষ। বিকাল হওয়ার সাথে সাথে মোংলার দিগরাজ কোস্টগার্ড বার্থে দর্শনার্থীদের আগমন বাড়তে থাকে।

বিজয় দিবস উপলক্ষে বাহারি রঙের পতাকা দিয়ে সাজানো হয় সমুদ্রগামী জাহাজটি। কোস্টগার্ড পশ্চিম জোনের এমন সুন্দর একটি পরিবেশে জাহাজ দেখার সুযোগ পেয়ে খুশিতে মাতোয়ারা বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা লোকজন।

দেশের ৭১০ কিলোমিটার উপকূলীয় এলাকায় নিরাপত্তা প্রদানের পাশাপাশি কোস্টগার্ড গভীর সমুদ্র এলাকায় সমুদ্র সম্পদ সুরক্ষা ও মৎস্য সম্পদ রক্ষণাবেক্ষনে অতন্দ্র প্রহরীর মত কাজ করে যাচ্ছে। এই জন্য বাংলাদেশ কোস্টগার্ডকে বলা হয় সমুদ্রের অভিভাবক।

কোস্টগার্ড পশ্চিম জোনের কর্মকর্তারা জানান, বিসিজিএস কামরুজ্জামান কোস্টগার্ড বাহিনীর একটি অফশোর পেট্রোল ভেসেল (ওপিভি)। এটি দেশের সমুদ্র সীমায় সর্বদাই টহলকাজে নিয়োজিত। ইতালী থেকে বাংলাদেশ কোস্টগার্ডের যে চারটি জাহাজ সংগ্রহ করা হয় তারমধ্যে ‘বিসিজিএস কামরুজ্জামান’ অন্যতম। জাহাজটি ২০২০ সালের ১৫ নভেম্বর কোস্টগার্ডে কমিশন লাভ করে। জাহাজটির ওজন ১২৮৫ টন। দৈর্ঘ্য ৮৭ মিটার, প্রস্থ ১০.৫ মিটার, গভীরতা ১৮ ফুট, এটি ঘন্টায় ২৫ নটিক্যাল মাইল বেগে চলতে পারে।

জাহাজটি গভীর সমুদ্রে গমন ও উপকূলীয় অঞ্চলে টহল প্রদান, উদ্ধার ও অনুসন্ধান কর্মকান্ড, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধ, জলদস্যুতা দমন, মৎস্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং যুদ্ধ কৗশল সম্পর্কে জানতে পেরে সকলেই খুশি মনে বাড়ি ফিরে এবং জনসাধারণের মাঝে বাংলাদেশ কোস্টগার্ড সম্পর্কে ইতিবাচক দিক প্রকাশ পায়।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews