শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস বাড়ির দেয়াল ভেঙে মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণের ভাণ্ডার গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর শিক্ষকদের অবসর ভাতা পেতে আর দপ্তরে দপ্তরে ঘুরতে হবে না-প্রধানমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন চিতলমারীতে খালেদা জিয়া’র জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চিতলমারীতে জাগরণী চক্র ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ২৭৫ বার পড়া হয়েছে

চিতলমারী প্রতিনিধি :: বাগেরহাটের চিতলমারীতে জাগরণী চক্র ফাউন্ডেশন দুঃস্থদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলা ১২ টায় চিতলমারী শাখা অফিসে এ কম্বল বিতরণ হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জোনের মোল্লাহাট এরিয়া ম্যানেজার মোঃ বাবুল আক্তার।
জাগরণী চক্র ফাউন্ডেশন চিতলমারী শাখার শাখা ব্যবস্থাপক ইন্দ্রজিত পালের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক চিতলমারী শাখার ব্যবস্থাপক জনাব মো সাদিক হোসেন বাপি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিতলমারী শাখার শাখা হিসাবরক্ষক মোঃ আবুল হাসান, ফিল্ড অফিসার লিটন হালদার, মোঃ শাহীন শেখ, মোঃ আব্দুল অদুত, মোঃ হিরন, মোঃ মাহামুদুল হাসান ও রুপা সাহা প্রমূখ।
সভায় প্রধান অতিথি মোঃ বাবুল আক্তার বলেন, ‘বাংলাদেশের ৫২ টি জেলায় প্রায় ১২ লাখ অতি দরিদ্র ও দরিদ্র মানুষের সাথে জাগরণী চক্র ফাউন্ডেশন কাজ করছে। বর্তমান সারাদেশে প্রচন্ড শৈত্য প্রবাহ ও শীত পড়ছে। প্রচন্ড শীতে দরিদ্র জনগোষ্ঠীর কিছুটা কষ্ট লাঘব করতে সংস্থা নিজস্ব তহবিল হতে ৫০ টি জেলায় কম্বল বিতরণ করবে। আজ তারই ধারাবাহিকতায় এখানে কম্বল বিতরণ করা হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews