1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
পরমাণু অস্ত্র বহনে সক্ষম মার্কিন বোমারু বিমান বিধ্বস্তে নিহত ৮ ইরানের ২৪ বিলিয়ন ডলার ফিরিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন বিশ্বকাপে প্রধানমন্ত্রী কোন দলের সাপোর্টার, জানালেন নিজেই পাইকগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লিডার্সের লবণসহিষ্ণু ব্রি ধান-৮৭ বীজ বিতরণ নগরীতে ম্যাটেরিয়াল রিকভারী সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বর্তমান সরকার দেশের অপার সম্ভাবনাময় সমুদ্র সম্পদের বিজ্ঞানভিত্তিক টেকসই ব্যবহার নিশ্চিত করবে-বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী নৌবাহিনী পরিচালিত শিপইয়ার্ডে নির্মিত হচ্ছে সামুদ্রিক গবেষণা জাহাজ

পাইকগাছায় নাশকতা মামলার আসামিসহ তিনজন আটক

  • প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :: পাইকগাছায় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে নাশকতা মামলার এক আসামিসহ আরও দুই পরোয়ানাভুক্ত আসামিকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত তিনজনকে শনিবার (২০ ডিসেম্বর) সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ মো. গোলাম কিবরিয়ার সার্বিক দিকনির্দেশনায় শুক্রবার রাতে এসআই মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। অভিযানে উপজেলার হরিঢালী ইউনিয়নের নগরশ্রীরামপুর গ্রামের মনোরঞ্জন দাসের ছেলে সুকান্ত কুমার দাস ওরফে মনা (৩৮) কে আটক করা হয়। তিনি পাইকগাছা থানার নাশকতা মামলার তদন্তে প্রাপ্ত আসামি। সংশ্লিষ্ট মামলার নম্বর ৬(৮)/২৪।
এছাড়া একই রাতে পৃথক অভিযানে উপজেলার লস্কর ইউনিয়নের আলমতলা গ্রামের কামরুল গাজীর ছেলে নাহিদ ইসলাম গাজী (১৯) এবং খড়িয়া গ্রামের আইজুল সানার ছেলে মো. জনি সানাকে পরোয়ানাভুক্ত আসামি হওয়ায় আটক করা হয়।
এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মো. গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক সকল আসামিকে শনিবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট