শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস বাড়ির দেয়াল ভেঙে মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণের ভাণ্ডার গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর শিক্ষকদের অবসর ভাতা পেতে আর দপ্তরে দপ্তরে ঘুরতে হবে না-প্রধানমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন চিতলমারীতে খালেদা জিয়া’র জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বেনাপোল বন্দর দিয়ে আজ আরোও ৯০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি

  • প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৫ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে আজ ৯০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। প্রতি কেজি পেঁয়াজের আমদানি মূল্য পড়েছে বাংলাদেশি টাকায় ৪২-৪৩।পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় বাজারে প্রতিকেজি পেঁয়াজের দাম ১০-১৫ টাকা কমে গেছে।

আজ শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ৯০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। এ নিয়ে তিনদিনে মোট ২১০ মেট্রিক টন পেঁয়াজ ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে ৭টি ট্রাকে করে ২১০ মেট্রিক টন পেঁয়াজ আসে বলে জানিয়েছেন বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন।

আমদানি করা পেঁয়াজ ছাড়করণ প্রতিষ্ঠান মেসার্স রয়েল এন্টারপ্রাইজের মালিক রফিকুল ইসলাম বলেন, দেশের বিভিন্ন এলাকার আমদানিকারকরা এসব পেঁয়াজ আমদানি করেছে।

তিনি বলেন, প্রথম চালানে গত সোমবার তিনটি ট্রাকে ৯০ মেট্রিক টন, দ্বিতীয় চালানে বুধবার একটি ট্রাকে ৩০ মেট্রিক টন এবং আজ শনিবার সন্ধ্যায় ৩টি ট্রাকে ৯০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। এর আগে গত সেপ্টেম্বর মাসে সর্বশেষ এ বন্দর দিয়ে ৬০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছিল।

আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স কপোতাক্ষ সিএন্ডএফ এজেন্টের মালিক আবু ফয়সল বলেন, ভারত থেকে প্রতি টন পেঁয়াজ ৩০৫ মার্কিন ডলারে আমদানি করা হচ্ছে। বন্দর ও আমদানির আনুষঙ্গিক ব্যয় ধরে প্রতিকেজি পেঁয়াজের দাম পড়ছে ৪২-৪৩ টাকা। এ ছাড়া বাজারজাত করতে এর সঙ্গে পরিবহন ও শ্রমিক ব্যয় যুক্ত হবে।

বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, বাংলাদেশে প্রবেশের জন্য আরও কিছু পেঁয়াজের ট্রাক ওপারের পেট্রোপোল বন্দরে অপেক্ষায় আছে। সেগুলো পর্যায়ক্রমে বন্দরে ঢুকবে। বন্দর থেকে পেঁয়াজের চালান দ্রুত খালাসের জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews