শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস বাড়ির দেয়াল ভেঙে মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণের ভাণ্ডার গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর শিক্ষকদের অবসর ভাতা পেতে আর দপ্তরে দপ্তরে ঘুরতে হবে না-প্রধানমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন চিতলমারীতে খালেদা জিয়া’র জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বটিয়াঘাটায় দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

পাইকগাছায় সাজাপ্রাপ্ত আসামিসহ আটক-৩

  • প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ২৮৭ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: পাইকগাছা থানা পুলিশের পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত এক আসামিসহ মোট তিনজন পরোয়ানাভুক্ত আসামিকে আটক করা হয়েছে। আটককৃতদের রবিবার (২১ ডিসেম্বর) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

থানা সূত্রে জানা যায়, রবিবার এসআই মল্লিক আব্দুল হালিম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার দেলুটি ইউনিয়নের মধুখালি গ্রামে অভিযান চালিয়ে অমল কৃষ্ণ বৈরাগীর ছেলে প্রশান্ত বৈরাগীকে আটক করেন। তিনি দেড় মাসের সাজাপ্রাপ্ত আসামি এবং তার বিরুদ্ধে এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা জরিমানার আদেশ রয়েছে।

এছাড়াও শনিবার রাতে পৃথক অভিযানে উপজেলার বিরাশি গ্রামের শাহজাহান মোড়লের ছেলে মো. মোবারক মোড়ল এবং গদাইপুর ইউনিয়নের মৃত সাকাত সরদারের ছেলে মো. সাহেব আলী সরদারকে গ্রেফতার করা হয়। তারা উভয়েই পরোয়ানাভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম কিবরিয়া জানান, আটককৃত সকল আসামিকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে রবিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews